বেলজিয়ামকে একাই রুখে দিলেন আলিরেজা!

এক পাশে কেভিন ডি ব্রুইনা, অন্য পাশে রোমেলু লুকাকু। একের পর এক আক্রমণ। আর সেসবের সামনে চীনের মহাপ্রাচীর দাঁড় করিয়ে দিলেন আলিরেজা বেইরানভান্দ।

একটা সময় রাস্তার পাশে রাত কাটানো ছেলেটার সামনে দাঁড়িয়ে ছিল বেলজিয়ামের তারকাখচিত আক্রমণভাগ। এক পাশে কেভিন ডি ব্রুইনা, অন্য পাশে রোমেলু লুকাকু। একের পর এক আক্রমণ। আর সেসবের সামনে চীনের মহাপ্রাচীর দাঁড় করিয়ে দিলেন আলিরেজা বেইরানভান্দ। যেন কোনো অতিপ্রাকৃত শক্তি ভর করেছিল তাঁর ওপর। নইলে কি আর এমন অবিশ্বাস্য সব সেভ দেওয়া সম্ভব? তিনি যেন ইরানের গোলপোস্টে তালা মেরে রেখেছিলেন।

পুরো ম্যাচজুড়ে বেলজিয়াম একের পর এক আক্রমণ চালিয়েছে। কখনও ব্রুইনার পায়ের জাদু, কখনও দূরপাল্লার শট, কখনও বক্সের ভেতরে হুলস্থুল। কিন্তু প্রতিবারই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আলিরেজা।

সাতবার নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল বেলজিয়াম। সাতবারই সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন ইরানের এই গোলরক্ষক। একের পর এক সেভে তিনি যেন ঘোষণা দিয়ে গেছেন, “আমাকে হারাতে হলে এর চেয়েও বেশি কিছু করতে হবে!”

অথচ এই মানুষটার গল্প শুরু হয়েছিল ভীষণ কষ্টের মধ্যে দিয়ে। থাকার জায়গা ছিল না, টাকার অভাব ছিল নিত্যসঙ্গী। কখনো রাস্তা ঝাড়ুর কাজ করেছেন, কখনো গাড়ি ধোয়ার কাজ, কখনো পিৎজা ডেলিভারি দিয়েছেন, আবার কখনো পোশাক কারখানায় শ্রমিক হিসেবেও কাজ করেছেন। রাতে অনেক সময় খোলা জায়গায় বা মসজিদে ঘুমাতে হয়েছে তাঁকে।

কিন্তু ফুটবলের স্বপ্ন ছাড়েননি। দিনের পর দিন ট্রায়াল দিয়েছেন বিভিন্ন ক্লাবে। বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। অবশেষে সুযোগ পান ইরানের একটি ক্লাবে, আর সেখান থেকেই শুরু হয় তাঁর উত্থান।

বেলজিয়াম স্রেফ অসহায় তাকিয়ে দেখেছে কিভাবে ইরানের দেয়ালে লেগে ফিরে আসছে একেকটা বল! কিভাবে একের পর এক শক্তিশালী আক্রমণ ম্লান হয়ে যাচ্ছে! যে তালা বেইরানভান্দ ঝুলিয়ে দিয়েছেন তার চাবি যে খুঁজে পায়নি কেউই।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link