বছরজুড়ে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার!

জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। মাঝের সময়টাতে কখনও প্রত্যাশা মেটাতে পেরেছে, কখনও বা লজ্জায় ফেলেছে লিটন দাসের দল। ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারেও গ্রাফটা একই রকম। চলুন এই পর্বে দেখে নেওয়া যাক, বছরজুড়ে টি-টোয়েন্টির সেরা পাঁচ ব্যাটারের তালিকা।

জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। মাঝের সময়টাতে কখনও প্রত্যাশা মেটাতে পেরেছে, কখনও বা লজ্জায় ফেলেছে লিটন দাসের দল। ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারেও গ্রাফটা একই রকম। চলুন এই পর্বে দেখে নেওয়া যাক, বছরজুড়ে টি-টোয়েন্টির সেরা পাঁচ ব্যাটারের তালিকা।

  • তানজিদ হাসান তামিম

সবার প্রথমেই প্রত্যাশিতভাবে নামটা আসবে তানজিদ হাসান তামিমের। ২৭ ইনিংসে ৭৭৫ রান করা ব্যাটারের বছরটা যে মন্দ যায়নি, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু রান তোলায় নয়, ৩২-এর উপরে থাকা গড়, সাথে ১৩৫-এর বেশি থাকা স্ট্রাইক রেটটাও নজর কাড়ে। এমনকি আট ফিফটি হাঁকিয়েও তিনি সবার সেরা। তবে মুদ্রার ওপিঠে আক্ষেপটাও আছে, এশিয়া কাপের বড় মঞ্চে যে নামের প্রতি সুবিচার করে উঠতে পারেননি।

  • লিটন দাস

তালিকার পরের নামটা লিটন দাস। দেশসেরা ব্যাটার ২৫ ম্যাচে প্রায় ২৮ গড়ে করেছেন ৬৩৫ রান। নামের পাশে আছে পাঁচ ফিফটি। দলের বিপদে হাল ধরেছেন, দলকে জিতিয়েছেন। এক কথায় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। আগামী বছরের শুরুতেই বিশ্বকাপ পরীক্ষা, সেখানে নিশ্চয় আত্মবিশ্বাস নিয়ে পা রাখবেন তিনি।

  • পারভেজ হোসেন ইমন

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও আলো ছড়িয়েছেন ব্যাটে। যদিও সুযোগ ছিল আরও ভালো করার। তবে ২৩ ম্যাচে প্রায় ২৫ গড়ে ৫১৯ রানকে খুব বেশি খারাপ বলাটাও সমীচীন নয়। তাঁর বিশেষ দিকটা পাওয়ার ক্রিকেট খেলা, সেই জায়গায় ১৩৭ উপরে থাকা স্ট্রাইক রেটটাও যে সবার সেরা। তবে তামিমের মতো এশিয়া কাপ ব্যর্থতা নিশ্চয় ব্যথিত করেছে তাঁকেও।

  • তাওহীদ হৃদয়

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাওহীদ হৃদয়ের নামটা আছে বটে, তবে ম্যাচের গতিপথ পাল্টে দিতে তা কতটুকু ভূমিকা রেখেছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বছরজুড়ে ২৫ ইনিংসে করেছেন ৪৯৩ রান। ২৬-এর মতো গড় থাকলেও ১১৬ স্ট্রাইক রেটটা টি-টোয়েন্টি ফরম্যাটের সাথে একেবারেই বেমানান। বিশ্বকাপের আগে নিশ্চয় নিজেকে খোলস থেকে বের করার প্রয়াস চালাবেন তিনি।

  • সাইফ হাসান

অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই কাজ করেছেন সাইফ হাসান। প্রত্যাবর্তনের বছরে ১৬ ইনিংসে ৩০ গড়ে করেছেন ৩৯১ রান। এশিয়া কাপের মঞ্চে সবার ব্যর্থতায় তাঁর ব্যাটই ঢাল হয়েছিল বাংলাদেশের জন্য। পুরস্কারস্বরূপ জাতীয় দলের সহ-অধিনায়কের জায়গাটাও যে লুফে নিয়েছেন তিনি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link