দাপুটে বাংলাদেশের সামনে কুপোকাত দক্ষিণ আফ্রিকা!

আলিস আল ইসলামের আর রিশাদ হোসেনের ঘূর্ণিজাদুতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। এর ওপর সাইফ হাসানের ফর্মে ফেরার ইঙ্গিত, ব্যাটে-বলে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা এ দলকে নাকানিচুবানি খাওয়ালো বাংলাদেশ এ দল। আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাগিয়ে নিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও।

আলিস আল ইসলামের আর রিশাদ হোসেনের ঘূর্ণিজাদুতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। এর ওপর সাইফ হাসানের ফর্মে ফেরার ইঙ্গিত, ব্যাটে-বলে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকা এ দলকে নাকানিচুবানি খাওয়ালো বাংলাদেশ এ দল। আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাগিয়ে নিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও।

বৃষ্টিতে ভেসে গেছে আগের দুই ম্যাচ। শেষ ম্যাচটাই নির্ধারণ করবে কে জিতবে সিরিজ। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮২ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা এ দল। যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের দুই স্পিনার, রিশাদ হোসেন এবং আলিস আল ইসলামের।

ইনজুরি বাধা আলিসকে সক্ষমতা থাকলেও মাঠে থাকতে দেয় না। সুযোগটা যেই না পেলেন, সেটাকে পুঙ্খানুপুঙ্খ কাজে লাগালেন। ১০ ওভারে ৩৫ রান দিয়েছেন আলিস। বাগিয়ে নিয়েছেন তিন উইকেট। রহস্য স্পিনের রহস্যটা ধরতেই পারেনি দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটাররা।

তবে তিনি একা নন। বল হাতে সমান মুন্সিয়ানা দেখিয়েছেন রিশাদ হোসেনও। লেগ স্পিনের নীল বিষে খাবি খাইয়েছেন প্রোটিয়া ব্যাটারদের। ১০ ওভারে ৪৫ রান খরচায় তাঁর ঝুলিতে গেছে চার উইকেট। এই দুই স্পিনারের যৌথ ম্যাজিকে মাত্র ১৮২ রানেই শেষ হয়ে আফ্রিকার জারিজুরি।

লক্ষ্যটা খুব বেশি না। স্বাভাবিক খেলাটা খেললেই জয় ধরা দেবে। ওপেনিংয়ে নামা সাইফ হাসান আর নাঈম শেখ এই কথা ভালো মতোই জানতেন। তবে সাইফের সামনে ছিল নিজেকে প্রমাণের শেষ একটা সুযোগ। প্রথম ম্যাচে দৃষ্টিকটুভাবেই ব্যর্থ হয়েছেন। জাতীয় দলেও কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না।

এই চাপটাই যেন তাতিয়ে তোলে সাইফকে। শুরু থেকেই ব্যাট করতে থাকেন আগ্রাসী মেজাজে। ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৯২ রান। জয়ের সব বন্দোবস্ত করে দিয়ে সাইফ যখন ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৫২ বলে ৬১ রানের ইনিংস।

বাকি কাজটা নাঈম শেখ করেন। ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ের পথ আরও মসৃণ করে তোলেন। সাইফ-নাঈমের জোড়া ফিফটিতে ভর করে ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে সিরিজটাও নিজেদের করে নেয় তাওহীদ হৃদয়ের দল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link