এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতের মেয়েরা!

এশিয়া কাপে ভারতীয় ছেলেদের দেখানো পথ ধরে হাঁটল মেয়েরাও, অষ্টমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েও  এসিসির প্রেসিডেন্ট ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসীন নকভীর হাত থেকে ট্রফি গ্রহন করলো না ভারতের মেয়েরা। 

এশিয়া কাপে ভারতীয় ছেলেদের দেখানো পথ ধরে হাঁটল মেয়েরাও, অষ্টমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েও এসিসির চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহন করলো না ভারতের মেয়েরা।

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু, শিরোপা জিতেও ট্রফি হাতে তোলেননি হারমানপ্রীত কৌরের দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।

নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ম্যাচ শেষ হওয়ার পর প্রায় ৪৫ মিনিট দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে ম্যাচ কর্মকর্তা ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পদক দেওয়া হলেও ভারতীয় দলকে ডাকা হয়নি।

রানার্সআপ হিসেবে অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে চেক তুলে দেন নাকভি নিজেই। এরপরই অনুষ্ঠান শেষ হয়ে যায়, ভারতের কাউকে মঞ্চে দেখা যায়নি এবং কোনো ব্যক্তিগত পুরস্কারও ঘোষণা করা হয়নি।

ভারতীয় দলের কোচ অমল মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং দল তার পাশে আছে। তিনি বলেন, টুর্নামেন্ট তাদের জন্য শেষ, তারা চ্যাম্পিয়ন, আর এটাই তাদের জন্য যথেষ্ট।

জানা গেছে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চেয়েছিলেন এসিসির সহসভাপতি খালিদ আল জারুনি ট্রফি দেওয়া হোক, কিন্তু নকভী তাতে রাজি হননি। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই শেষ হয় অনুষ্ঠান।

এক বছর আগে একই মাঠে পুরুষদের এশিয়া কাপ ফাইনালেও একই ঘটনা ঘটেছিল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতা সুরিয়াকুমার যাদবের দলও নকভীর হাত থেকে ট্রফি নেয়নি। তখন বিসিসিআই চেয়ারম্যান দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, নকভী পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের অংশ বলেই এই সিদ্ধান্ত।

ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত পর্যন্ত গড়িয়েছিল, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে থামে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link