জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ!

নকআউট পর্বে সবচেয়ে বড় বাধা এবং ভয় জাপানকে নিয়ে। এখানে যে ভুলের কোনো ক্ষমা নেই। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে ব্রাজিল। চলুন একটু দেখার চেষ্টা করি।

ছন্দ খুঁজে পেয়েছে ব্রাজিল, ছুটছে দুর্বার গতিতে। তবে নকআউট পর্বে সবচেয়ে বড় বাধা এবং ভয় জাপানকে নিয়ে। এখানে যে ভুলের কোনো ক্ষমা নেই। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে নামবে ব্রাজিল। চলুন একটু দেখার চেষ্টা করি।

আনচেলত্তির দর্শন বরাবরই ভারসাম্যের ফুটবল। রক্ষণকে শক্ত রেখে, মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ধীরে ধীরে প্রতিপক্ষকে চাপে ফেলা, এটাই তার পরিকল্পনা। আর সেই কারণেই একাদশেও বড় কোনো চমক দেখা যাওয়ার সম্ভাবনা কম। বরং যারা গ্রুপ পর্বে নিজেদের প্রমাণ করেছেন, তাদের ওপরই আস্থা রাখতে চান তিনি।

গোলপোস্টের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতায় তিনি এখনও ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য নাম। তার সামনে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েলের সেন্টার-ব্যাক জুটি রক্ষণকে নেতৃত্ব দেবে। দুই ফুল-ব্যাক দানিলো ও সান্তোস শুধু ডিফেন্সেই নয়, আক্রমণেও বাড়তি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করবেন। উইং দিয়ে ওভারল্যাপ করে আক্রমণের গতি বাড়ানো তাদের অন্যতম কাজ হবে।

মাঝমাঠে ডাবল পিভট হিসেবে কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েস থাকবেন। একজন প্রতিপক্ষের আক্রমণ ভাঙবেন, অন্যজন বলের গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করবেন।

তাদের একটু সামনে খেলবেন লুকাস পাকেতা। আক্রমণের মূল সৃজনশীল দায়িত্ব থাকবে তার কাঁধে। দুই প্রান্তে থাকবেন রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র। ভিনি যে ছন্দে রয়েছেন, সেটাই মূলত ব্রাজিলের প্লাস পয়েন্ট। রায়ানও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন।

আর একেবারে সামনে থাকবেন ম্যাথেউস কুনহা। গোল করার পাশাপাশি নিচে নেমে বল ধরে রাখা, উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করা এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখার দায়িত্বও থাকবে তার ওপর। আনচেলত্তির কৌশলে এই ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

তবে ব্রাজিলের জন্য কাজটা মোটেও সহজ হবে না। জাপান এই বিশ্বকাপে দেখিয়েছে, তারা শুধু শৃঙ্খলাবদ্ধ দলই নয়, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং দলগত সমন্বয়েও দারুণ কার্যকর। তাই ব্রাজিলকে শুধু আক্রমণে ধারালো হলেই চলবে না, রক্ষণেও থাকতে হবে শতভাগ মনোযোগী। কারণ নকআউটের এক মুহূর্তের অসাবধানতাই শেষ করে দিতে পারে বিশ্বকাপের স্বপ্ন।

সব মিলিয়ে ব্রাজিলের সম্ভাব্য একাদশ : আলিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো; রায়ান, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; ম্যাথেউস কুনহা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link