পয়েন্ট টেবিলের সমীকরণ জমিয়ে ফেলল দিল্লি!

প্লে-অফ যেন এক ধাঁধায় পরিণত হয়েছে, যার সমাধান বের করতে পারছে না দলগুলো। কাগজে-কলমে নিজেদের টিকিয়ে রাখল দিল্লি, আর বাড়িয়ে দিল রাজস্থানের দুশ্চিন্তা।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সমীকরণটা জমিয়ে তুলল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফ যেন এক ধাঁধায় পরিণত হয়েছে, যার সমাধান বের করতে পারছে না দলগুলো। কাগজে-কলমে নিজেদের টিকিয়ে রাখল দিল্লি, আর বাড়িয়ে দিল রাজস্থানের দুশ্চিন্তা।

রাজস্থান শুরুতে ব্যাট করতে নামলে ইনিংস বড় করতে না পেরে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে, অন্যপাশে ঠিকই ঝড় তোলেন বৈভব সুরিয়াভানশি। অর্ধশতক থেকে মাত্র চার রান দূরে থেকে সাজঘরে ফিরে গেলেও রাজস্থানের ব্যাটাররা থেমে যাননি।

ধ্রুব জুরেল আর অধিনায়ক রিয়ান পরাগ মিলে দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে। তবে এরপরই মিচেল স্টার্কের হানা। তাঁর চার উইকেট শিকারের দিনে রাজস্থান থামে আট উইকেটে ১৯৩ রানে।

তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোরেল আর লোকেশ রাহুল মিলে দেখা পান শতরানের জুটির। পোরেল ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে ভাঙে ১০৫ রানের জুটি। ফিফটির দেখা পান রাহুলও।

রাহুল আউট হলে ধীরগতির ব্যাটিংয়ের কারণে বেশ চাপ বাড়তে থাকে দিল্লির জন্য। তবে, শেষ হাসি আর হাসা সম্ভব হয়নি রাজস্থানের। দিল্লি ম্যাচ শেষ করে ফেলে চার বল হাতে রেখেই।

প্লে-অফের গাণিতিক সমীকরণে টিকে থাকার জন্য এই ম্যাচে জিততেই হতো দিল্লি ক্যাপিটালসকে। যদিও এখনো সম্ভাবনা খুবই কম কিন্তু পাঁচ উইকেটের জয়ে হিসাবের খাতায় ঠিকই আশা টিকিয়ে রাখল রাজধানী শহরের দলটি। আর, রাজস্থানের কপালে পড়লো চিন্তার নতুন ভাঁজ।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link