হারিসের সেলিব্রেশন ফিরিয়ে দিলেন বুমরাহ

সব কিছুর শোধ এক ম্যাচেই নিলেন জাসপ্রিত বুমরাহ। হারিস রউফকে উদ্দেশ্য করে করা সেলিব্রেশনের পর শেষ উইকেটও নেন তিনি। পাকিস্তানকে অল আউট করেন মাত্র ১৪৬ রানে। 

কাটা দিয়ে কাটা তুললেন জাসপ্রিত বুমরাহ। হারিস রউফকে জবাব দিলেন ঠিক তাঁরই ভাষাতে। বিমান কিভাবে ভূপাতিত হয়, হারিস রউফকে বোল্ড করেই সেটা দেখালেন জাসপ্রিত বুমরাহ।

আঠার তম ওভারের পঞ্চম বল। বুমরাহর বলে বোল্ড হলেন হারিস। বুমরাহর অফ-স্টাম্পের গোড়ায় নিশানা করা সেই ইয়র্কার, যা এই টুর্নামেন্টে খুব একটা দেখা যায়নি। আর সেটাতেই শেষ হারিস। আউট হওয়ার পর বুমরাহ করে বসলেন হারিস রউফের সেই হাত নামিয়ে ডিপিং ফ্লাইট সেলিব্রেশনের আলোচিত ও সমালোচিত উদযাপন।

ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বারবার হাত নাড়িয়ে বিমান ভূপাতিত হওয়ার সেলিব্রেশন করেছিরেন হারিস রউফ। সেই ম্যাচে অভিষেক শর্মা ও শুভমান গিলের সাথে বাকবিতণ্ডায় জড়ান হারিস।

হারিস অবশ্য সেই ঘটনার পর আইসিসির জরিমানার মুখোমুখি হন। তাঁর ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে রাখা হয়। তবে, ভারত সেই ক্ষোভ ভুলেনি। সব কিছুর শোধ এক ম্যাচেই নিলেন জাসপ্রিত বুমরাহ। হারিস রউফকে উদ্দেশ্য করে করা সেলিব্রেশনের পর শেষ উইকেটও নেন তিনি। পাকিস্তানকে অল আউট করেন মাত্র ১৪৬ রানে।

Share via
Copy link