hello world!!!
Share via:

ত্রিদেশীয় সিরিজে একসাথে ফিরছে ৬ দল, কারও দীর্ঘ অপেক্ষার অবসান, কারও ইতিহাস গড়ার হাতছানি! বাংলাদেশ ফিরছে ৭ বছর পর, জিম্বাবুয়ে ৮ বছর পর। আফগানিস্তানের জন্য এটি হতে যাচ্ছে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ। অন্যদিকে, ইংল্যান্ড নামছে ১১ বছর পর, শ্রীলঙ্কা ৭ বছর পর এবং পাকিস্তান ফিরছে মাত্র এক বছরের বিরতি শেষে।

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।