হৃদয়ের ব্যর্থ প্রচেষ্টা!

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।  তাওহীদ হৃদয় সেই চেষ্টায় করেছেন।  একাকী পাড়ি দিতে চেয়েছেন এক কঠিন পথ। একার কাঁধেই টেনে নিয়ে যেতে চেয়েছেন বাংলাদেশকে, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন বটে, তবে দিনশেষে পরাজিত নায়ক হয়েই মাঠ ছাড়তে হলো। 

পাঁচ নাম্বারে যখন ব্যাট করতে আসেন হৃদয় তখন বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২২.৩ ওভারে ১১৪ রান। ওভারপ্রতি পাঁচের চেয়েও কম করে রান লাগতো তখন জেতার জন্য। এমন জায়গা থেকে জেতাটা খুব কঠিন কিছু ছিল না।

তবে ক্রিকেটটাতো দলগত খেলা, একা আর কত পথই বা পাড়ি দেওয়া যায়। মাঝের সময়টাতে আফিফ সঙ্গী হয়েছিলেন, তবে চাপের ভার সইতে না হাত ছেড়ে দেন হৃদয়ের। এরপর আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি তাঁকে।

তবে নিজের পথে অবিচল রইলেন হৃদয়।  মাঝ সমুদ্রে আটকে পড়া তরীকে নিয়ে যেতে চাইলেন কূলে। তবে শেষ রক্ষা হয়নি। ৪৯ তম ওভারে এসে সাজঘরে ফিরেছেন। তবে যাওয়ার আগে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১১ তম ফিফটি। ৬০ বলে থেকে করেছেন ৫৫ রান।

যদিও ম্য্যাচটা শেষ করে আসা উচিত ছিল তাঁর। চেষ্টা করেও সম্ভব হয়নি।  পুরো ইনিংস জুড়ে হৃদয়ের মধ্যে জয়ের ক্ষুধার প্রকাশ দেখা গেছে। কিন্তু, হতাশা ছাড়া প্রাপ্তির খাতায় কিছুই নেই।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link