বাংলাদেশকে ভালোবাসি, ওরাও তো আর্জেন্টাইন – এমি মার্টিনেজ

ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৩–১ গোলের জয়ের পর আবারও আলোচনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি সরাসরি বাংলাদেশের নাম নিয়ে আবেগ প্রকাশ করেন।

ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৩–১ গোলের জয়ের পর আবারও আলোচনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি সরাসরি বাংলাদেশের নাম নিয়ে আবেগ প্রকাশ করেন।

মার্টিনেজ বলেন, “বাংলাদেশের ভক্তদের আমি ভালোবাসি। দেশটাকে আমি ভালোবাসি। কোনো না কোনোভাবে তারাও আর্জেন্টাইন।”

ম্যাচে আর্জেন্টিনা জয় পায় লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসির গোলে। কিন্তু ম্যাচের পরের এই মন্তব্যই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা বাংলাদেশের প্রসঙ্গ তুলতেই তিনি থেমে যান, তারপর বলেন—“ওহ, বাংলাদেশ… আমি বাংলাদেশকে ভালোবাসি।”

মার্টিনেজ আরও স্মরণ করেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ সফরের অভিজ্ঞতা। তাঁর মতে, সেই সময় তিনি কাছ থেকে দেখেছিলেন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা এবং উন্মাদনা।

তার এই বক্তব্যে আবারও উঠে এসেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা সমর্থকদের সেই বিশেষ সম্পর্ক, যা ফুটবলের সীমানা পেরিয়ে তৈরি করেছে এক আবেগের বন্ধন।

ফুটবলের মাঠে আর্জেন্টিনার জয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঠের বাইরে বাংলাদেশের এই ভালোবাসাই খেলোয়াড়দের কাছে হয়ে উঠছে এক অনুপ্রেরণার গল্প।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link