দীপ্তির নৈপুণ্যে ভারতের শুভ সূচনা!

নারী ওয়ানডে বিশ্বকাপের সূচনাটা শুভ হলো ভারতের। গুয়াহাটিতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারাল তারা। আত্মবিশ্বাসী জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল হারমানপ্রীত কৌরের দল।

নারী ওয়ানডে বিশ্বকাপের সূচনাটা শুভ হলো ভারতের। গুয়াহাটিতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারাল তারা। আত্মবিশ্বাসী জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল হারমানপ্রীত কৌরের দল।

নামের পাশে এখনও চ্যাম্পিয়নের টাইটেল জেতা হয়নি ভারতের। তাই তো এবার আটঘাট বেধেই নেমেছিল তারা। এদিন অবশ্য টস ভাগ্যে জিতেছিল শ্রীলঙ্কা। তবে ব্যাটে নেমে ভারতের শুরুটা হয় বেশ দারুণ ভাবেই।

যদিও ১৪ রানের মাথায় সৃতি মান্দানাকে হারায় ভারত। তবে এরপর চাপ সামলে ওঠেন প্রতীকা রাওয়াল এবং হার্লিন দিউল। ৮১ রানের মাথায় প্রতীকা ফিরে গেলে এরপরই যেন ধস শুরু হয়। ১২৪ রানেই হারিয়ে যায় ছয় ছয়টি উইকেট। লঙ্কান স্পিনার ইনোকা রানবীরাই একাই শিকার করেন চার উইকেট, ভারতকে ফেলেন হুমকির মুখে।

তবে পরের গল্পটা দীপ্তি শর্মা ও আমানজোত কৌরের। সপ্তম উইকেটে জুটিতে ৯৯ বলে ১০৩ রান তোলেন তারা। আমানজোতের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৫৭, আর দীপ্তি করেন ৫৩ বলে ৫৩ রান। আর শেষ দিকে স্নেহ রানার ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ভারত ৪৭ ওভার শেষে তোলে ২৬৯ রানে।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও বেশ ভালো শুরু করে। ১৫ ওভারের আগে স্কোরবোর্ডে রান দাঁড়ায় ৮২। তবে আবারও দীপ্তি শর্মা আশার দূত হয়ে আসেন ভারতের জন্য। ৪৩ রান করা চামারি আতাপাত্তুকে বোল্ড করে ম্যাচের গতি পাল্টে দেন।

এরপর লঙ্কান ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। শেষটাতে ৪৫.৪ ওভারে ২১১ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। বল হাতে দীপ্তি শর্মা ৫৪ রানে নেন ৩ উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ৫৯ রানের জয় পায় স্বাগতিকরা।

প্রথম ম্যাচেই নিজেদের আধিপত্য দেখাল ভারত। স্বাগতিকদের শুরুটাও হলো বেশ শক্তিশালী ভাবেই। এখন দেখার শেষটাতেও জয়ের ধারা বজায় রেখে শিরোপার স্বাদ পায় কি না!

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link