সৌম্য সরকারকে কি আদৌ পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রানের ইনিংস খেলেছিলেন। তারপরেও পরের সিরিজে একাদশের বাইরে। পাকিস্তান সিরিজে বেঞ্চে বসে কাটাতে হলো। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে বাদ, পরে পাঠানো হলো মিডল অর্ডারে। এই হলো গত সাত মাসে সৌম্য সরকারের  গল্প।

৭ মাস, তিনটা সিরিজ, একটাই প্রশ্ন, সৌম্য সরকারকে কি আদৌ সুযোগ দেওয়া হচ্ছে ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মিরপুরেই ৯১ রানের ইনিংস খেলেছিলেন। তারপরেও পরের সিরিজে একাদশের বাইরে। পাকিস্তান সিরিজে বেঞ্চে বসে কাটাতে হলো। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে বাদ, পরে পাঠানো হলো মিডল অর্ডারে। এই হল গত সাত মাসে সৌম্য সরকারের  গল্প।

বাংলাদেশ ক্রিকেটে এটা নতুন কোনো ঘটনা নয়। একজন ব্যাটার ভালো করলেও পরের সিরিজে জায়গা নেই, আবার দলে ডাক এলেও সঠিক পজিশনে নয়। সৌম্যর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অথচ ৯১ রানের ইনিংসটা কোনো সাধারণ ইনিংস ছিল না — সেটা ছিল একজন ব্যাটারের নিজেকে প্রমাণ করার সংকল্পের ইনিংস।

আজ সাইফ হাসানের জায়গায় সুযোগ পেয়ে সৌম্য করলেন ৪৭ বলে ৪২ রান। পাঁচটি চার, দুটি ছক্কা। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, ছিল পরিষ্কার অভিপ্রায়। বড় স্কোর হয়নি, কিন্তু ১৯২ রানের কঠিন টার্গেটে দলকে দিয়ে গেলেন লড়াই করার ভিত্তি।

প্রশ্নটা তাই থেকেই যায় — একজন ব্যাটার যখন সুযোগ পেলেই দায়িত্ব নিয়ে খেলেন, তখন তাকে কেন বারবার অপেক্ষায় রাখতে হয়? সৌম্য সরকার বড় স্কোর না করলেও আজ একটা জিনিস স্পষ্ট করে দিলেন — ইনটেন্ট আর অভিজ্ঞতা তার মধ্যে এখনও পুরোপুরি জীবন্ত। সৌম্য বারবার প্রমাণ দিচ্ছেন, নির্বাচকরা কি এবার একটু বিশ্বাস রাখবেন?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link