লিওনেল মেসির স্বপ্ন পূরণ করলেন বাংলাদেশের ঋতুপর্ণা

খোদ লিওনেল মেসির জন্য যে গোল করা স্বপ্নের মত ব্যাপার, এবার সেটাই করে বসলেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। কর্ণার থেকে করলেন সরাসরি গোল, নেপালের বিপক্ষে বাংলাদেশকে ফেরালেন ম্যাচে।

খোদ লিওনেল মেসির জন্য যে গোল করা স্বপ্নের মত ব্যাপার, এবার সেটাই করে বসলেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। কর্ণার থেকে করলেন সরাসরি গোল, নেপালের বিপক্ষে বাংলাদেশকে ফেরালেন ম্যাচে।

ফুটবলের অভিধানে এটাকে বলে অলিম্পিক গোল। সংক্ষেপে অলিম্পিকো। অলিম্পিকোর স্বপ্ন দেখেছিলেন মেসি, পূরণ করলেন ঋতুপর্ণা। যদিও, গোলটার আগে মাঠে যেন খুব একটা দেখা যাচ্ছিল না ঋতুপর্ণা চাকমাকে। বলের সংস্পর্শেও আসছিলেন কম।

এমনকি ধারাভাষ্যকক্ষেও আলোচনা হচ্ছিল, ম্যাচে ঠিক কতবার তিনি বল ছুঁয়েছেন। কিন্তু, বড় খেলোয়াড়দের মতোই এক মুহূর্তেই বদলে দিলেন ম্যাচের গল্প।

নেপালের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার কিক থেকে সরাসরি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা। অলিম্পিকো ফুটবলের অন্যতম দুর্লভ ও কঠিন কীর্তিগুলোর একটি।  বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইট গ্রেট লিওনেল মেসি বলেছিলেন, তাঁর অপূর্ণ স্বপ্নগুলোর একটি হলো কর্নার কিক থেকে সরাসরি গোল করা।

সেই কঠিন কাজটিই এবার করে দেখালেন বাংলাদেশের ঋতুপর্ণা। ঋতুপর্ণার এই দুর্দান্ত গোল শুধু স্কোরলাইনেই পরিবর্তন আনেনি, বদলে দিয়েছে ম্যাচের গতিপথও। সাথে লেখা হয়েছে নতুন ইতিহাসও।

Share via
Copy link