‘জিরো’ বনে যাওয়ার পথেই ছিলেন। সেখানে থেকে সরাসরি হিরো বনে গেলেন লিওনেল মেসি। পেনাল্টি মিস করলেন, আর্জেন্টিনাকে বঞ্চিত করলেন, তবে সেই মিস পুষিয়েও দিলেন। শুধু পুষিয়ে দেওয়াই নয়, রীতিমত ইতিহাস গড়লেন তিনি। জোড়া গোল করে তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোল দাতা।
বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন ১৮ টি। ১৬ টি গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মিরোস্লাভ ক্লোসা। খুব বেশি ছন্দে না থাকলেও খুব অবলীলায় রেকর্ড বুকে নাম তুললেন তিনি।

ম্যাচের একদম শুরুর দিকেই ডি-বক্সের ভেতরে দুই ডিফেন্ডারের ধাক্কায় পড়ে যান লাউতারো মার্তিনেজ। পরে ভিএআর থেকে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে, এখানেই ব্যর্থতা। খোদ লিওনেল মেসি মিস করে বসলেন। বল পোস্টের ডান পাশ দিয়ে বের হয়ে গেল। পেনাল্টি মিস করে তিনি যেন বোঝালেন, পেনাল্টি নেওয়া এত সহজ নয়।
ক্যারিয়ারে এই নিয়ে ৩৩ টি পেনাল্টি মিস করেও অবশ্য তিনি থেমে যাননি। জ্বলে উঠলেন স্বরূপে। একক ভাবে বনে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ৩৮ তম মিনিটে মেসিই প্রথম ডেড লক ভাঙেন। মেসির বাম পায়ের শট তাঁর সবচেয়ে প্রিয় জায়গা খুঁজে নেয়। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত সেটাই হতে পারত ম্যাচে আর্জেন্টিনার একমাত্র গোল। তবে, একদম ইনজুরি সময়ে আরও একবার জালে বল জড়িয়ে দেন তিনি। নিজের রেকর্ডটা আরও বাড়িয়ে দিলেন তিনি। আর মেসির ইতিহাস গড়া এই দুই গোলেই ৩২ দলের দ্বিতীয় রাউন্ডে উঠে গেল লিওনেল স্ক্যালেনির দল।










