পিএসজি ছেড়ে ‘যাব কি যাব না’ দ্বন্দ্বে নেইমার

ক্লাব ছেড়ে যাওয়াটা মোটামুটি নিশ্চিতই ছিল নেইমারের। মাস দুয়েক আগে ইনজুরির কারণে যখন বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন তখন অনেকেই ধারণা করেছিলেন পিএসজির জার্সিতে সর্বশেষ ম্যাচটা খেলে ফেলেছেন নেইমার।

টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সাথে ঝামেলায় জড়ানোর পর পিএসজি সমর্থকরা নেইমারের বাড়ি গিয়ে তাকে ক্লাব ছাড়তে স্লোগান দিতে থাকেন।

এমন যখন পরিস্থিতি তখন নেইমারের পিএসজি ছাড়াটা সময়ের ব্যাপারই ছিল। নেইমার নিজেও বিভিন্ন ক্লাবের সাথে যোগাযোগ করেছেন। তবে এবার নিজের দলবদলের সিদ্ধান্তে ইউটার্ন নিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এখন পিএসজিতেই থেকে যেতে চান রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে আসা নেইমার।

ফরাসি সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে এমন খবরই। সামনেই প্যারিসের কোচ হয়ে আসার ব্যাপারে গুঞ্জন আছে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের। শুধু গুঞ্জনই নয়, পিএসজির নতুন কোচ হিসেবে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে এই কোচের নাম। নিজের পুরোনো কোচের ক্লাবে আসার গুঞ্জনে তাই এখন প্যারিসেই থাকতে চান নেইনার।

এই খবর পাবার পরেই নিজের দলবদলের সিদ্ধান্ত পাল্টেছেন নেইমার এমনটাই শোনা যাচ্ছে। এনরিকের অধীনে বার্সেলোনায় নিজের ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন নেইমার। নিজের জেতা একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও নেইমার জিতেছেন এনরিকের অধীনেই।

২০১৭ সালে বর্তমান ক্লাব পিএসজির বিপক্ষে বার্সেলোনার হয়ে ৬-১ গোলের প্রত্যাবর্তনের রূপকথায় নেতৃত্ব দিয়েছিলেন নেইমার। তখন বার্সেলোনার কোচ ছিলেন এই এনরিকেই। সেই ম্যাচে ক্যারিয়ারের অন্যতম সেরা খেলাটা দেখা গিয়েছিলো নেইমারের কাছ থেকে। তাই পুরোনো কোচের অধীনে আবারো নতুন ভাবে পিএসজি অধ্যায় শুরু করতে চান নেইমার।

এদিকে লিওনেল মেসির ক্লাব ছাড়ার পর কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার ব্যাপারেও রয়েছে প্রবল গুঞ্জন। এই মৌসুমে ক্লাব না ছাড়লেও আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারেন এমবাপ্পে। তখন পিএসজির পুরো খেলাটাই আবার আবর্তিত হবে এই ব্রাজিলিয়ানকে কেন্দ্র করে।

তাই লুইস এনরিকে কোচ হয়ে আসলে তাঁর নতুন প্রজেক্টের ব্যাপারে আশাবাদী নেইমার। এদিকে আবার দলবদলের গুঞ্জন চলাকালীন নিজের পছন্দমত কোনো ক্লাবও খুঁজে পাচ্ছিলেন না নেইমার। তবে সবচেয়ে প্রভাবক হয়ে এসেছে এনরিকের কোচ হয়ে আসার গুঞ্জনটাই। পুরো গুরুর অধীনে নেইমারের ক্লাব ক্যারিয়ারের পুনর্জন্ম হয় কিনা সেটিই এখন দেখার বিষয়।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link