১৮ কোটির পাথিরানা ২৫ কোটির গ্রিনের চেয়ে বেশি আয় করবেন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ নিলামের সবচেয়ে বড় শিরোনামটি নিঃসন্দেহে ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডারসের হয়ে তাঁর নামের পাশে উঠেছে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি। অঙ্কটা দেখলে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। সেই তুলনায় মাথিশা পাথিরানার ১৮ কোটি টাকার দাম যেন অনেকটাই ছোট মনে হয়। কিন্তু হিসাবের মারপ্যাঁচে চিত্রটা বদলে গেছে পুরোপুরি, ১৮ কোটির পাথিরানাই ২৫ কোটির গ্রিন থেকে বেশি আয় করবেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ নিলামের সবচেয়ে বড় শিরোনামটি নিঃসন্দেহে ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডারসের হয়ে তাঁর নামের পাশে উঠেছে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি। অঙ্কটা দেখলে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। সেই তুলনায় মাথিশা পাথিরানার ১৮ কোটি টাকার দাম যেন অনেকটাই ছোট মনে হয়। কিন্তু হিসাবের মারপ্যাঁচে চিত্রটা বদলে গেছে পুরোপুরি, ১৮ কোটির পাথিরানাই ২৫ কোটির গ্রিন থেকে বেশি আয় করবেন।

আইপিএলের নিয়ম, ভারতের করব্যবস্থা এবং খেলোয়াড়দের নিজ নিজ দেশের ট্যাক্স আইন, সব মিলিয়ে হিসাব কষলে এমন এক বাস্তব চিত্র সামনে আসে, পাথিরানাই শেষ পর্যন্ত গ্রিনকে আর্থিক হিসাবে পেছনে ফেলতে পারেন।

আইপিএলের ২০২৬ মিনি নিলামেই একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয় বিদেশি খেলোয়াড়দের জন্য। নিয়মটি হলো, নিলামে দর ১৮ কোটির বেশি উঠতে পারে, কিন্তু বিদেশি খেলোয়াড়ের হাতে যে বেতন যাবে, তার সর্বোচ্চ সীমা ১৮ কোটিই। এই সীমার অতিরিক্ত অংশ বিসিসিআইয়ের একটি প্লেয়ার ওয়েলফেয়ার ব্যবস্থায় জমা হবে। ফলে দুজনেরই আইপিএল থেকে প্রাপ্য মোট মূল্য দাঁড়ায় ১৮ কোটি।

ভারতে নন-রেসিডেন্ট ক্রীড়াবিদদের আয়ের ওপর নির্দিষ্ট হারে কর কাটা হয়। আইনের ধারা অনুযায়ী, মোট আয়ের ওপর ২০ শতাংশ কর বসে, তার সঙ্গে যোগ হয় সারচার্জ ও ৪ শতাংশ সেস। বড় অঙ্কের আয়ের ক্ষেত্রে সারচার্জের হার সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।

এই হারগুলো ধরে ১৮ কোটি টাকার একটি গড় হিসাব করলে দেখা যায়, উৎসে কর কাটার পর কার্যকরভাবে প্রায় ২৮.৫ শতাংশ কমে যায়। ফলে দুজনের হাতেই ভারতে পাওয়া অর্থ দাঁড়ায় আনুমানিক ১২ কোটি ৮৭ লাখ।

আসল পার্থক্য তৈরি হয় নিজের দেশের মাটিতে। অস্ট্রেলিয়ার কর নিবাসী হিসেবে অস্ট্রেলিয়া গ্রিনের বিশ্বব্যাপী আয়ের ওপর কর আরোপ করে। সেখানে সর্বোচ্চ করের হার প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে, পাথিরানার ক্ষেত্রে শ্রীলঙ্কার নবকার্যকর হওয়া নিয়মটি বড় ভূমিকা রাখে। ওই নিয়ম অনুযায়ী, বিদেশে অর্জিত আয় যদি বৈদেশিক মুদ্রায় ব্যাংকের মাধ্যমে দেশে আনা হয়, তবে নির্দিষ্ট শর্তে তা ১৫ শতাংশ হারে করযোগ্য হতে পারে।

যেহেতু ভারতের উৎসে করই অনেক ক্ষেত্রে ১৫ শতাংশের বেশি হয়ে যায়, তাই ডাবল ট্যাক্স রিলিফের পর পাথিরানার শ্রীলঙ্কায় অতিরিক্ত কর দেওয়ার প্রয়োজন প্রায় থাকেই না। ফলে তাঁর নেট আয় ভারতের কর কাটার পরের অঙ্কের কাছাকাছিই থেকে যায়।

অর্থাৎ, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী পাথিরানা ও গ্রিন দুইজনেই ১৮ কোটি পাবেন। ভারতের কর কাটার পর দুইজনের কাছেই থাকবে ১২.৮৭ কোটি। কিন্তু অস্ট্রেলিয়ার কর নিষ্পত্তির পর গ্রিনের কাছে অবশিষ্ট থাকবে ৯.২৭ কোটি থেকে ৯.৯০ কোটি। আর শ্রীলঙ্কার নিয়ম অনুযায়ী পাথিরানার তেমন কোনো কর আর কাটা যাবে না, ফলে প্রায় ১২.৮৭ কোটিই থাকছে তাঁর কাছে।

 

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link