আরও নিখুঁত হবে ফ্রান্স?

শিরোপা ধরে রাখার মিশনে ফ্রান্স ছুটছে দুর্দান্ত গতিতে। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশ্যমের শিষ্যরা। কিন্তু খুনে ফর্মে থাকা ফ্রান্সের আরো উন্নতির জায়গা আছে বলে মনে করেন পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।

৯২ বছরের ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে পেরেছে মাত্র দুটি দল। শেষবারের ঘটনাও ৬০ বছর আগে। ১৯৫৮ বিশ্বকাপের পর ১৯৬২ সালেও বিশ্বকাপ জিতেছিলো পেলের ব্রাজিল। এর আগে ইতালির ছিল এই কীর্তি।

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও তাদের তৃতীয় বিশ্বকাপ মিশনে ছুটছে দুর্দান্ত ভাবেই। গ্রুপপর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে হোঁচট খেলেও শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছায় ফ্রান্স। তবে পচেত্তিনো মনে করেন, বিশ্বকাপ জিততে আরো উন্নতি করতে হবে ফরাসিদের।

মাউরিসিও পচেত্তিনোর মতে পোল্যান্ডের বিপক্ষে দলীয় পারফরম্যান্সের চেয়ে এমবাপ্পের খুনে ফর্মই ফ্রান্সকে খেলা জিতিয়েছে। বিবিসিকে এক সাক্ষাৎকারে টটেনহ্যাম হটস্পার ও পিএসজির সাবেক এই কোচ বলেন, ‘তাঁদের নিজেদের খেলায় আরো উন্নতি করতে হবে। দল হিসেবে উন্নতি করলেই কেবল তারা শিরোপা জেতার পথে থাকতে পারবে।’

ফ্রান্সকে তাদের খেলার মানকে একধাপ এগিয়ে নিতে হবে বলে মনে করেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে ফ্রান্স ছুটছে দুর্দান্ত গতিতে। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনলে উঠেছে দিদিয়ের দেশম শিষ্যরা। কিন্তু খুনে ফর্মে থাকা ফ্রান্সের আরো উন্নতির জায়গা আছে বলে মনে করেন পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।

পচেত্তিনোর মতে, এমবাপ্পের একক দক্ষতাকে কাজে লাগানো পাশাপাশি শিরোপা জিততে দল হিসেবে আরো নিঁখুত হতে হবে ফ্রান্সকে। শেষ আটের লড়াইয়ে ১৯৬৬’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এর মুখোমুখি হবে ফ্রান্স। যারাও নক আউট পর্বের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আছে দুর্দান্ত ফর্মে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link