নাহিদ রানার প্রোজেক্ট নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষেও নাহিদ রানার দিকেই নজর থাকবে বাংলাদেশের। আগের সিরিজের মত এবারও স্পোর্টিং উইকেট পাবেন কি না, তা নিয়ে সন্দেহ থাকছে। ফলে, এই যাত্রায় নাহিদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। শন টেইটের হাত ধরে নাহিদ কি পারবেন চ্যালেঞ্জ জিতে নিতে?

রত্নের যত্ন নিতে হবে, বারবার এই একটা কথাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জুড়ে আলোচিত হবে। সেই রত্নের নাম নাহিদ রানা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে তাঁর যত্ন যিনি নিচ্ছেন তিনি হলেন শন টেইট।

শন টেইট নিজেও ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা স্পিডস্টার। তবে, ইনজুরির বাঁধায় ক্যারিয়ার খুব বেশি বড় হয়নি। গতির ঝড় তুলেও ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে যাওয়ার আক্ষেপ অন্য যে কারও চেয়ে তাঁরই বেশি।

শন টেইটের সেই আক্ষেপ মেটানোর হাতিয়ার এখন নাহিদ রানা। নাহিদকে নিয়ে তিনি বিশ্ব শাসন করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না বাংলাদেশের নেটে।

রানা এখন বাংলাদেশ ক্রিকেটে তো বটেই বিশ্ব ক্রিকেটেও আলোচিত এক নাম। ক’দিন আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেন। তিন ম্যাচের সিরিজজুড়ে নেন আট উইকেট।

এরপর পিএসএল গিয়ে খেলেন চার ম্যাচ, পেশোয়ার জালমির হয়ে নেন সাত উইকেট। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের এই ফাস্ট বোলার এখন আছেন ক্যারিয়ারের মধ্যগগনে। আর সেই যাত্রায় নাহিদের মেন্টর শন টেইট।

নিউজিল্যান্ডের বিপক্ষেও নাহিদ রানার দিকেই নজর থাকবে বাংলাদেশের। আগের সিরিজের মত এবারও স্পোর্টিং উইকেট পাবেন কি না, তা নিয়ে সন্দেহ থাকছে। ফলে, এই যাত্রায় নাহিদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। শন টেইটের হাত ধরে নাহিদ কি পারবেন চ্যালেঞ্জ জিতে নিতে?

Share via
Copy link