বোল্টের ফিরে আসার অপেক্ষায় মুম্বাই!

বল হাতে দৌড় শুরু করলেই নস্টালজিক হয়ে যাই আমরা। কারণ, যে বোল্টকে আমরা চিনতাম তাঁকে দেখাই যাচ্ছে না।

প্রথম ম্যাচে জয় পেয়েছিল। এরপর টানা তিন ম্যাচে পরাজয়। পয়েন্ট টেবিলে অবস্থান একেবারে নিচের দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর যে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো যাচ্ছে না তা সবাই-ই স্বীকার করবে। এর পেছনের কারণগুলো জানতে গেলে যেসব নাম আসবে সেগুলোর মধ্যে শুরুতেই খুঁজে পাবেন ট্রেন্ট বোল্টকে।

তিন ম্যাচ খেলে নয় ওভার বল করেছেন। এই সময়ে তুলতে পেরেছেন মাত্র একটি উইকেট। ইকোনমি ১২.২২। ট্রেন্ট বোল্টের মতো নামের সাথে যা মানা যায় না কোনোভাবেই।

দীর্ঘদিন ধরে আইপিএল খেলা বোল্ট বিখ্যাত পাওয়ারপ্লেতে উইকেট তুলে দেওয়ার জন্য। শুরুর ছয় ওভারে বিশ্বজুড়ে ভালো বোলিংয়ের জন্য যাদের নাম মুখে আসে, বোল্ট সেই তালিকায় একেবারে প্রথমদিকের একজন। কিন্তু, এবারের আইপিএলে দেখা যাচ্ছে না সেই রূপ।

বাম হাতে বল নিয়ে দৌড়ে আসছেন সুদর্শন বোল্ট। লাইন-লেংথ আর সুইং দিয়ে ব্যাটারদের ইনিংসের শুরতে নাজেহাল করছেন বারে বারে। রান দিচ্ছেন না বেশি। বোল্টের এমন রূপই তো আমাদের চেনা ছিল এতদিন ধরে। কিন্তু, এবার দেখা যাচ্ছে না সেসবের কিছুই।

কয়েক মাস পর বয়স হবে ৩৭। নিউজিল্যান্ডের জার্সি গা থেকে খুলেছেন তারও প্রায় দুই বছর হয়ে যাচ্ছে। আগের সেই ক্ষুরধারতা নেই। তবুও, বল হাতে দৌড় শুরু করলেই নস্টালজিক হয়ে যাই আমরা। কারণ, যে বোল্টকে আমরা চিনতাম তাঁকে দেখাই যাচ্ছে না।

মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আরও দশ ম্যাচ বাকি আছে। প্লে-অফে যেতে হলে ভালো করতে হবে সেইগুলোতে। কঠিন পথ। কিন্তু, চিরাচরিত বোল্টকে ফিরে পেলে যা একেবারে জলভাত হয়ে যাবে মুম্বাইয়ের জন্য।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link