শেষ সুযোগ লুফে নিলেন সাইফ!

শেষ সুযোগ—ঠিক যেন ভাগ্যের শেষ দরজায় দাঁড়িয়ে ছিলেন সাইফ হাসান। সুযোগ কাজে লাগাতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে না পারলেও দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন। অপেক্ষে আরও বাড়ল সৌম্য সরকারের।

শেষ সুযোগ—ঠিক যেন ভাগ্যের শেষ দরজায় দাঁড়িয়ে ছিলেন সাইফ হাসান। সুযোগ কাজে লাগাতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে না পারলেও দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন। অপেক্ষে আরও বাড়ল সৌম্য সরকারের।

সাইফ হাসানের শুরুটা হয়েছিল দু:স্বপ্নের মতো। একদম শূন্য রানে জীবন পেয়ে যান তিনি—যেটা অনেক সময় বড় ইনিংসের ভিত্তি হয়ে ওঠে। সেই সুযোগটা কাজে লাগানোর ইঙ্গিতও দিয়েছিলেন। ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন, স্কোরবোর্ড সচল রেখেছিলেন, চাপের মাঝেও খেলছিলেন হিসেবি ক্রিকেট।

দলের শুরুটা ছিল নড়বড়ে—প্রথমেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সবাই। সেই পরিস্থিতিতে দায়িত্বটা কাঁধে তুলে নেন সাইফ। ইনিংস গড়তে গড়তে পৌঁছে যান ফিফটির মাইলফলকে। তখন মনে হচ্ছিল, এই ইনিংসটা বড় কিছু হয়ে উঠতে পারে।

কিন্তু ঠিক সেখানেই ছন্দপতন। যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার, তখনই ভুল সময়ে আউট হয়ে ফেরেন। ইনিংসটা ভালো হলেও, সেটাকে বড় করে তোলার সুযোগটা হাতছাড়া হয়ে যায়—আর সেখানেই থেকে যায় আক্ষেপ।

একটা লাইফলাইন পেয়েছিলেন, সেটাকে অর্ধেক কাজে লাগিয়েছেন—কিন্তু পুরোটা নয়। এক ছক্কার আর আট চারে সাজানো ইনিংস। দলের মেরুদণ্ড শক্ত করলেই ইনিংসটা আরও বড় করতে পারতেন। তাতে, দলের ও নিজের – দুই পক্ষেরই উপকার হত।

এখন প্রশ্ন একটাই, সামনে যে দুই ম্যাচ বাকি, সেখানে কি সাইফ হাসান সত্যিই এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারবেন? নাকি আবারও অপূর্ণতার গল্পই লেখা হবে?

Share via
Copy link