ছয় বলে মাইলস ডেভিসের ছয় শিকার!

ছয় বলে ছয় ছক্কার রেকর্ডটা মেনে নেওয়া গেলেও, ছয় বলে ছয় উইকেট, এটা একটু হজম করা কষ্টসাধ্যই। বাস্তবের থেকে কল্পনাতেই এই কীর্তির বসবাস একটু বেশি। তবে রূপকথার জগৎ থেকে এই কীর্তি দুনিয়ার ক্রিকেট মাঠে টেনে এনেছেন ইংলিশ পেসার মাইলস ডেভিস।

ছয় বলে ছয় ছক্কার রেকর্ডটা মেনে নেওয়া গেলেও, ছয় বলে ছয় উইকেট, এটা একটু হজম করা কষ্টসাধ্যই। বাস্তবের থেকে কল্পনাতেই এই কীর্তির বসবাস একটু বেশি। তবে রূপকথার জগৎ থেকে এই কীর্তি দুনিয়ার ক্রিকেট মাঠে টেনে এনেছেন ইংলিশ পেসার মাইলস ডেভিস।

এক ঝড়ো স্পেলেই তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের বিশেষ অধ্যায়ে। সাউথ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে ২৫ এপ্রিলের তারিখটা নিজের করে নিয়েছেন ডেভিস।

ম্যাচে প্রথমে ব্যাট করে পেনক্রিজ ক্রিকেট ক্লাব সংগ্রহ দাঁড় করায় ১৬৮ রান।জবাবে ব্যাট করতে নেমে পেলসাল ক্রিকেট ক্লাব শুরুটা করেছিল আত্মবিশ্বাস নিয়েই, ৮ ওভার শেষে স্কোরবোর্ডে ২ উইকেটে ৪৯ রান। লড়াই তখনও সমানতালে চলছে।

কিন্তু ক্রিকেট ম্যাচ কখন কার হাত ধরে ঘুরে যাবে সেটা জানে না কেউ। নিজের তৃতীয় ওভারেই প্রথম উইকেটের দেখা পান ডেভিস। তবে নবম ওভারে বল হাতে নিয়েই আসল ভেলকি দেখান।শুরুটা হয়েছিল একটি ওয়াইড দিয়ে। এরপর যা ঘটল, তা শুধু ম্যাচ নয়, ইতিহাসকেই বদলে দিল।

ওভারের শেষ দুই বলে টানা দুই ব্যাটারকে বোল্ড করেন। পরের ওভারের প্রথম বলেই আরেকটি উইকেট, পূর্ণ হলো হ্যাটট্রিক। এরপরের তিন বল, আরও তিন উইকেট! টানা ছয় বলে ছয় উইকেট, এক অবিশ্বাস্য ডাবল হ্যাটট্রিক! মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পেলসালের ব্যাটিং লাইনআপ। ৪৯ থেকে ৫২, মাত্র তিন রান যোগ করতেই অলআউট পুরো দল! একাই ম্যাচের গল্প বদলে দিলেন ডেভিস।

ম্যাচ শেষে ডেভিসের বোলিং ফিগার, ৬ ওভারে ১৬ রান, ৭ উইকেট। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এক দুঃস্বপ্ন প্রতিপক্ষের জন্য। যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক পুরুষ ক্রিকেটে এই প্রথম এমন নজির গড়লেন কেউ।

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার? পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান! প্রায় মিস করতেই বসেছিলেন এই ম্যাচ। সহকর্মী তাঁর শিফট কভার না করলে হয়তো এই গল্পটাই লেখা হতো না। কিন্তু ভাগ্য, সময় আর প্রতিভা, তিনটি মিলে তৈরি করল এক রূপকথা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link