বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার সোহান!

প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও যেন আরেক বিতর্ক হয়ে গেল প্রথম দিনেই।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হবে আর আম্পায়ারিং নিয়ে বিতর্ক হবে না তা যেন হতেই পারে না। প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও যেন আরেক বিতর্ক হয়ে গেল প্রথম দিনেই। যা ছিল নিশ্চিত ছক্কা, সেটাই পরিণত হলো আউটে

ডিপিএলে আম্পায়ারদের বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্তের ইতিহাস বহু পুরাতন। প্রত্যেক বছরই দেখা যায় আম্পায়াররা এমন কোনো না কোনো সিদ্ধান্ত দেন যা আলোড়ন সৃষ্টি করে মাঠে। এবারও দেখা গেল একই চিত্র।

২০২৬ সালের ডিপিএলের প্রথম দিনে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা স্ট্রাইকার্স আর গুলশান ক্রিকেট ক্লাব। যেখানে টসে হারলে শুরুতে ব্যাট করতে নামে বসুন্ধরা। আর, অধিনায়ক নুরুল হাসান সোহানের সাথেই ঘটে ঘটনাটি।

ম্যাচের তখন ৪৯ তম ওভার। বসুন্ধরার দলনেতা সোহান ক্রিজে ছিলেন ৪৩ রান করে। বাহাতি স্পিনার তানভির ইসলামের ফ্লাইট দেওয়া বল তুলে মেরেছিলেন। কিন্তু, বাউন্ডারিতে আটকে যায় রাফিউজ্জামান রাফির হাতে।

তবে, গণ্ডগোলটা বাঁধে তখনই। রাফি সরাসরি ক্যাচ নিতে পারেননি। বল হাতে নিয়ে বাউন্ডারির রোপ পার করে ফেলে আবার ভেতরে বল ছুড়ে দেন। স্পষ্ট দেখা যায় যে রাফি বাউন্ডারি রোপের বাইরে থেকে বল হাতে নিয়েছিলেন। যা ছক্কা হওয়ার কথা। কিন্তু, আম্পায়ার আউট দেন।

সোহান দায়িত্বে থাকা আম্পায়ারদের সাথে বিতর্কে জড়ালেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ঠিকই মাঠ ছাড়তে হয় তাঁকে। ফিল্ড আম্পারিংয়ের এমন হাল যেন বার বার মনে করিয়ে দেয় ডিপিএলে রিভিউ সিস্টেম ব্যবহারের প্রয়োজনীয়তা।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link