অবশেষে আর্জেন্টিনার ত্রাতা জুলিয়ান আলভারেজ

আসরের প্রায় বড় একটা সময় ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বে তাঁকে খুঁজেও পাওয়া যায়নি। তবে, জুলিয়ান আলভারেজ জ্বলে উঠলেন ঠিক তখনই যখন আর্জেন্টিনা হন্যে হয়ে খুঁজছিল একজন ত্রাতাকে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ত্রাতা হয়ে উঠলেন জুলিয়ান আলভারেজ। অন্তিম মুহূর্তে সুইজারল্যান্ডের জাল তাঁর জড়ানো গোলেই আর্জেন্টিনা খুঁজে পায় সেমিফাইনালের ঠিকানা।

গেল বিশ্বকাপ আসরে চারটা গোল করেছিলেন জুলিয়ান আলভারেজ। ছিলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্নজয়ের অন্যতম সারথী। তবে, এবার চিত্রটা ছিল ভিন্ন, গোলের দেখাই পাচ্ছিলেন না আলভারেজ।

সেই ডেডলক তিনি ভাঙলেন কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। নব্বই মিনিটে ১-১ গোলের সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০ জনের সুইসরা আর্জেন্টিনার সাথে পারেনি।

তারপরও গোল করার জন্য কাউকে দরকার ছিল আর্জেন্টাইনদের। লিওনেল মেসি এদিন না পারলেও এদিন পারলেন আলভারেজ। তাঁর দূরপাল্লার গোলই গড়ে দেয় আর্জেন্টিনার ভাগ্য।

ক্যানসাস সিটিতে ১১৪ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকার ডান পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলবারের একদম ধার ঘেসে জালে জড়ায়। ধারাভাষ্যকাররা বলেন, ‘এটা এমন একটা গোল যা আর্জেন্টিনা যুগের পর যুগ মনে রাখবে।’

 

লেখক পরিচিতি

ব্যবস্থাপনা সম্পাদক

Share via
Copy link