এই স্পিন আক্রমণই দেখাতে চায় কেকেআর

ভেন্যু পরিবর্তনটা কেন দরকার, সেটাই চেন্নাইয়ের বিপক্ষে বুঝিয়ে দিলেন বরুণ-সুনীলরা। কলকাতার তিন স্পিনার মিলে নিয়েছেন ছয় উইকেট, এতদিনে এসে নিজেদের নামের প্রতি তাঁরা সুবিচার করতে পেরেছেন।

স্পিনিং উইকেট পেলে কি করতে কলকাতা নাইট রাইডার্স – সেটা টের পেল চেন্নাই সুপার কিংস। এমনিতেই বাজে সময় কাটাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। তার ওপর চিপকের উইকেটে তাঁদের সামনে বোলিং করতে এসেছেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী কিংবা মঈন আলীরা।

ফলাফল, চেন্নাই চলতি আসরে ব্যাট হাতে নিজেদের সবচেয়ে বাজে দিনটাই দেখল। চেন্নাইয়ের ব্যাটাররা কার্যত নিজেদের মাঠে দাঁড়াতেই পারেনি। একমাত্র বিজয় শঙ্কর কিছুটা টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পেরেছেন, বাকি সব লবডঙ্কা। ১০০ রান করতেও হিমশিম খাওয়া চেন্নাই অবশেষে থামে নয় উইকেট হারিয়ে ১০৩ রান করে।

চেয়ে হয়রান হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠ তাঁদের ইডেন গার্ডেন্স। সেখানকার কিউরেটর সুজন মুখার্জী কলকাতার পছন্দ মত উইকেট বানাতে নারাজ। এজন্য খোদ অধিনায়ক আজিঙ্কা রাহানের সাথে দুর্ব্যবহার করেছেন তিনি।

আর কলকাতার একাদশে বিশ্বমানের সেই স্পিনার। তাঁদের মন মত উইকেট দিতে পারছে না শাহরুখ খানের দল। বিষয়টা এতটা গুরুতর যে বরুণ চক্রবর্তী, সুনীর নারাইনদের কথা ভেবে হোম ভেন্যু পাল্টানোর কথাও ভাবছে কেকেআর ম্যানেজমেন্ট।

আর এই ভেন্যু পরিবর্তনটা কেন দরকার, সেটাই চেন্নাইয়ের বিপক্ষে বুঝিয়ে দিলেন বরুণ-সুনীলরা। কলকাতার তিন স্পিনার মিলে নিয়েছেন ছয় উইকেট, এতদিনে এসে নিজেদের নামের প্রতি তাঁরা সুবিচার করতে পেরেছেন। এটাই তো প্রত্যাশা কলকাতার। এই পারফরম্যান্স ধরে রাখার মত উইকেট নিজেদের মাঠে পাচ্ছে না বলেই যত ক্ষোভ কলকাতার।

Share via
Copy link