মিরাজরা তাড়া করতে শিখবেন কবে?

একবারের জন্যেও ৩০০ রান তাড়া করার প্রয়োজন পড়েনি। কিন্তু, বাংলাদেশ দল ছোট রান তাড়াকেও যেন ভয় পায় জলাতংকের মতো।

বাংলাদেশের সাথে যারা ওয়ানডে খেলে তাঁদের সহজে ম্যাচ জিতে যাওয়ার একটা টোটকা আছে। তা হলো শুরুতে ব্যাট করে ২০০ রান করা। লাল-সবুজের জার্সি গায়ে দিয়ে যে ১১ জন নামবেন তাঁরা এতেই একেবারে কুপোকাত।

নিউজিল্যান্ডের সাথে মিরপুরে প্রথম ম্যাচে ২৪৮ রানের টার্গেট। তাড়া করার সময়ে অর্ধেক রাস্তা পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা লিটন দাস-সাইফ হাসানদের হাতেই আছে। কিন্তু, পতনের জন্য সময় লাগলো না। বাংলাদেশ হারলো ২৬ রানের ব্যবধানে।

প্রতিপক্ষ যদি অনবদ্য বোলিং করে থাকে তবে তাড়া করতে নেমে এক-আধদিন হেরে গেলেও হয়তো কিছুটা স্বান্তনা পাওয়া যেত। মেনে নেওয়া সম্ভব হয় না এই কারণে যে ঘটনাটা একেবারে নিত্যদিনের কাজে পরিণত করেছে মেহেদী হাসান মিরাজের দল।

২০২৪ সালের আফগানিস্তান সিরিজ থেকে ধরলে এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে তাড়া করতে নামতে হয়েছে আটবার। জয় কত বার জানেন?  কেবলই এক ম্যাচে। তাও আবার পাকিস্তানের সাথে সেদিন লক্ষ্য ছিল মাত্র ১১৫।

একবারের জন্যেও ৩০০ রান তাড়া করার প্রয়োজন পড়েনি। কিন্তু, বাংলাদেশ দল ছোট রান তাড়াকেও যেন ভয় পায় জলাতংকের মতো। ২০০ এর চেয়েও কম রান করে অন্য দল জিতে গেছে বড় ব্যবধানে, আছে এমন নজিরও।

অনেক ম্যাচেও আশা জাগানিয়া শুরু এনে দেওয়ার পরেও ব্যাটাররা ভেঙে পড়েছেন তাসের ঘরের মতো। সহজ টার্গেটও ছুঁতে পারেননা, সেখানে রানের পাহাড়ের দিকে নজর দিবে কিভাবে? এই দৈন্যদশা থেকে বের হওয়ার কোনো উপায় মিরাজদের জানা আছে কিনা, উত্তর নেই সেই প্রশ্নের।

 

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link