অস্ত্রোপচারের ধাক্কা সামলেই রেকর্ডের পাতায় উইল জ্যাকস!

অপারেশনের ধাক্কা সামলানোর কয়েক সপ্তহের মধ্যেই  শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিলেন উইল জ্যাকস। ২২ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ইতিহাসে অংশ, ব্যাট হাতেও অপরাজিত ছিলেন ৪৬ রানে। ইংল্যান্ড জিতল অনেকটা অনায়াসেই, আর ম্যাচের সকল আলো কেড়ে নিলেন এই অলরাউন্ডার।

অস্ত্রোপচারের ধাক্কা সামলানোর কয়েক সপ্তহের মধ্যেই  শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিলেন উইল জ্যাকস। ২২ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ইতিহাসে অংশ, ব্যাট হাতেও অপরাজিত ছিলেন ৪৬ রানে। ইংল্যান্ড জিতল অনেকটা অনায়াসেই, আর ম্যাচের সকল আলো কেড়ে নিলেন এই অলরাউন্ডার।

অথচ মাসখানেক আগেই তিনি শুয়ে ছিলেন হাসপাতালের বিছানায়, মায়ের জন্মদিনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই হঠাৎ শরীর খারাপ। জ্যাকস ভেবেছিলেন পেটের কোনো সাধারণ সমস্যা,তৎক্ষণাৎ  হাসপাতালে গিয়ে জানলেন অ্যাপেন্ডিসাইটিস, আর এডিনবরার রয়্যাল ইনফার্মারিতে তখনই করতে হলো জরুরি অস্ত্রোপচার।

তাঁর ভাষায়, ‘অবস্থা এত দ্রুত খারাপ হচ্ছিল যে দেরি করার উপায় ছিল না। পুরো ব্যাপারটা ছিল একেবারে অপ্রত্যাশিত, আর বেশ ভয়ের। ভাগ্য ভালো যে বড় কাটাছেঁড়া করতে হয়নি।’

কিন্তু খেলার মানুষকে তো বিছানায় আটকে রাখা যায় না। কয়েক সপ্তাহের মধ্যেই ইংল্যান্ড লায়ন্সের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নামলেন। করলেন অপরাজিত ৩০, নিলেন দুই উইকেট। তারপর জাতীয় দলের হয়ে খেললেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর ওয়ানডেতে সেই ফেরার গল্পটাই পূর্ণতা পেল পাঁচ উইকেটে।

ইংলিশ স্পিনারদের মধ্যে ওয়ানডেতে এর চেয়ে ভালো বোলিং আছে শুধু একজনেরই। ৪২ বছর আগে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভিক মার্কস নিয়েছিলেন ২০ রানে ৫ উইকেট।

নিজের এই পারফরম্যান্স নিয়ে জ্যাকস বললেন, ‘এটা অনেকটাই আত্মবিশ্বাসের ব্যাপার ছিল। আগে টি-টোয়েন্টি সিরিজ হওয়ায় আমার সুবিধা হয়েছে, কারণ সেখানে আমি সর্বোচ্চ চার ওভার করে বল করেছি। সত্যি বলতে, প্রথম ম্যাচের মাত্র পাঁচ দিন আগে আমি বল করা শুরু করেছিলাম, কারণ তখন শক্তি ফিরিয়ে আনছিলাম আর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। টি-টোয়েন্টি সিরিজে খুব বেশি বল করতে হয়নি, সেটাও সম্ভবত আমার কাজে দিয়েছে। এখন পর্যন্ত মোটামুটি ভালোই যাচ্ছে।’

 মাসখানেক আগে যাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে, মঙ্গলবার তিনিই হয়ে উঠলেন ইংল্যান্ডের জয়ের নায়ক, ফেরার গল্প এর চেয়ে ভালো আর কিই বা হতে পারে!

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link