অল্প সুযোগেই সাকিবের বাজিমাত, হাসানের আক্ষেপ

বন্ধু নাকি প্রতিপক্ষ—লঙ্কা প্রিমিয়ার লিগে আজ সেই হিসেবটাই ওলটপালট করে দিলেন সাকিব আল হাসান আর হাসান মাহমুদ, জাফনা কিংস বনাম কলম্বো ক্যাপসের লড়াইটা এক অর্থে হয়ে দাঁড়াল বাংলাদেশ বনাম বাংলাদেশ, আর সেই লড়াইয়ে বাজিমাত করলেন সাকিবই। ডাম্বুলার মাঠে তার দল জাফনা কিংস ৫ রানের ব্যবধানে হারিয়েছে হাসান মাহমুদের কলম্বো ক্যাপসকে।

ডাম্বুলায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলম্বো। জাফনার ইনিংসে অবশ্য শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেননি হাসান। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে খরচ করেন ৩৯ রান, যা তার জন্য মোটেও স্বস্তির ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে জাফনা কিংস, যেখানে চামিন্দু ভিক্রমাসিংহের ৪৩ রানের পাশাপাশি অবদান রাখেন কামিল মিশারা ও অভিষ্কা ফার্নান্দোও। তবে সবচেয়ে আলোচিত ছিল সাকিবের ছোট্ট ক্যামিও। ৮ নম্বরে নেমে মাত্র ৫ বলে অপরাজিত ১০ রান করেন তিনি, আর সেই রানের বড় অংশই আসে হাসানের ওভার থেকে। শেষ মুহূর্তে হাসানকে টার্গেট করেই বাউন্ডারি আদায় করে নেন সাকিব, যা শেষ পর্যন্ত জাফনার সংগ্রহে গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকে।

জবাব দিতে নেমে কলম্বোর রান তাড়ায় গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও নিজের ছাপ রাখেন সাকিব। বোলিংয়ে মাত্র ২ ওভারের সুযোগ পেয়ে ১৯ রানের বিনিময়ে ফিরিয়ে দেন বেন ম্যাকডারমটকে, যা কলম্বোর ইনিংসে একটা বড় ধাক্কা হয়ে আসে। তবে অবাক করার মতো বিষয়, এরপর শেষ ওভারের আগ পর্যন্ত আর সাকিবের হাতে বল তুলে দেননি অধিনায়ক ভানুকা রাজাপক্ষে। শেষ পর্যন্ত অধিনায়ক কামিন্দু মেন্ডিসের ৫৮ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানেই থামে কলম্বো, হেরে যায় ৫ রানের ব্যবধানে।

ব্যাট ও বলে অল্প সুযোগেই প্রভাব রাখলেন সাকিব, আর পুরো ম্যাচেই যেন ছায়া হয়ে রইলেন হাসান—তাহলে কি নিজেদের পরের মোকাবেলায় সমীকরণ পাল্টে দেবেন হাসান মাহমুদ?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link