যুজবেন্দ্র চাহালের ডিভোর্স হয়েছে, বেশিদিন হয়নি। ধনশ্রীর সাথে তাঁর বিচ্ছেদ নিয়েও কম আলোচনা হয়নি। তবে, চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে এর মধ্যেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তিনি আছেন। সেখানে অজানা এক নারীর সাথে দেখা গেল তাকে!
প্রশ্ন উঠেছে কে এই রূপসী তরুণী! ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন তিনি জনপ্রিয় আর জে মাহভাশ। কেননা প্রায়ই চাহালের সাথে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এমনকি চাহলের যখন ডিভোর্স হয়নি তখন থেকেই তাদের অভিসারের ছবি আসতে থাকে নেট দুনিয়ায়।

চলতি বছরের জানুয়ারি মাসেই, ইন্সটাগ্রামে পোস্ট করে মাহভাশ যদিও তাদের অভিসারের কথা অস্বীকার করেন। তিনি লিখেছিলেন, ‘কিছু প্রতিবেদন আর খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এমন ভিত্তিহীন গুঞ্জন দেখে হাসি পায়। একটা ছেলে আর মেয়ে একসাথে ঘুরছে মানেই কি তারা ডেট করছে? আপনারা কোন যুগে বাস করছেন?’
তিনি আরও লিখেছেন, ‘নিজেরা তাহলে কতজনের সাথে প্রেম করছেন? আমি এতদিন চুপ ছিলাম কিন্তু আর নয়। আমি কাওকে আমার নাম ভাঙিয়ে নিজের চরিত্রের দুর্নাম মিটাতে দিব না। মানুষকে এই কঠিন সময়ে পরিবার আর বন্ধুবান্ধব নিয়ে শান্তিতে বাঁচতে দিন।’

কিন্তু তিনি যাই বলুন, গুঞ্জন কিন্তু পিছু ছাড়ছে না। আসলে তারাই তাতে ঘি ঢেলে দিচ্ছেন। একসাথে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে, বেশ হাসিখুশিই দেখা গেছে তাদের একসাথে। এখন এটা কি সত্যিই বন্ধুত্ব নাকি প্রণয় সেটিই সময়ই বলে দিবে।










