তিন সুপার ওভারের এক ম্যাচ! অবিশ্বাস্য নেপাল-নেদারল্যান্ডস

তবে, সব ছাপিয়ে আজকের ম্যাচ এক জলন্ত ইতিহাস, একটা অবিশ্বাস্য ক্রিকেটীয় গল্প। নেপাল হারলেও প্রমাণ করেছে কিভাবে লড়াই করতে হয়, আর ডাচরা দেখিয়েছে কিভাবে স্নায়ুর চাপ ধরে রাখতে হয়।

একবার, দু’বার নয় একেবারে তিন-তিনবার সুপার ওভার। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটলো নেদারল্যান্ডস এবং নেপালের টি-টোয়েন্টি ম্যাচে। নিজেদের ১০০তম ম্যাচ খেলতে নেমে শেষটাতে পরাজিত নেপাল। তবে সব ছাপিয়ে এটা যেন ছিল রীতিমত ম্যাচ অব দ্য সেঞ্চুরি।

শুরুরে ব্যাটিং করে নেদারল্যান্ড তুলেছিল ৭ উইকেট হারিয়ে ১৫২ রান। নেপালও কম যায় না, গুনে গুনে তারাও করলো ১৫২ রান, ফলাফল—ম্যাচ টাই! ম্যাচকে টাই করতেও শেষ বলে মারতে হয়েছে ৪।

নিয়ম অনুযায়ী সুপার ওভারে গড়ায় ম্যাচ। প্রথম সুপার ওভারে নেপাল এক উইকেট হারিয়ে করে ১৯ রান। নেদারল্যান্ডও তুলল ঠিক একই রান, তবে কোনো উইকেট না হারিয়ে। শেষ মেশ সুপার ওভারও—টাই! অবশ্য সুপার ওভার টাই করতে শেষ দুই বলে ছক্কা এবং চার হাকাতে হয়েছে ম্যাক্স ওদুদকে।

আবারও সুপার ওভারের আয়োজন, এবার আগে ব্যাট নিয়ে ডাচরা করলো ১৭ রান। অবিশ্বাস্যভাবে নেপালও ১৭ রান তুলল, আবারো টাই হলো ম্যাচ। শেষ বলে ছক্কা হাকিয়ে এবার সুপার ওভার টাই করেন দীপেন্দ্র সিং আইয়ার।

এইবার তৃতীয় সুপার ওভার। স্নায়ুর লড়াইয়ে শেষটাতে আর পারল না নেপাল। শূন্য রানেই হারাল ২ উইকেট। জবাবে প্রথম বলেই ছক্কা হাকায় নেদারল্যান্ড । দীর্ঘ রুদ্ধশ্বাস নাটকের অবসান—শেষ হাসি ডাচদের।

অবিশ্বাস্য এক লড়াইয়ের শেষে একটা পুরোনো কথা মনে করালো এই ম্যাচটা। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচও টাই হয়েছিল। এরপর সুপার ওভারও সমানে সমান। শেষ পর্যন্ত ফলাফলটা আসে বাউন্ডারির হিসেবে, চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। আর আক্ষেপটা সঙ্গী হয় ব্ল্যাকক্যাপসদের।

এমন নিয়ম তখন সমালোচনার জন্ম দিয়েছিল। আজকের মতো যদি সুপার ওভারের নিয়ম থাকত, তাহলে সেদিন হয়তো ইতিহাসটা অন্যরকম হতো, হাসিটা থাকতে পারতো কিউইদের মুখে।

তবে, সব ছাপিয়ে আজকের ম্যাচ এক জলন্ত ইতিহাস, একটা অবিশ্বাস্য ক্রিকেটীয় গল্প। নেপাল হারলেও প্রমাণ করেছে কিভাবে লড়াই করতে হয়, আর ডাচরা দেখিয়েছে কিভাবে স্নায়ুর চাপ ধরে রাখতে হয়। ক্রিকেট মাঠে হয়তো অনেক কিছুই হবে, তবে এমন লড়াই আদতে আর হবে তো!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link