পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে নেই কোন খেলোয়াড়ের জায়গা। আরও একটি দু:সংবাদ পেলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন তাঁরা।
পিসিবির ভরসা হারিয়েছেন সিনিয়র খেলোয়াড়রা। তাইতো কেন্দ্রীয় চুক্তিতে বড়সর রদবদল ক্রিকেট বোর্ডের। ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি।
সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে ‘এ’ ক্যাটাগরিতে বাবর ও রিজওয়ানকে রাখলেও এই মৌসুমে নেই কোন ক্রিকেটার। তাদের ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে এনেছে পিসিবি। এশিয়া কাপের স্কোয়াডে থাকা আরেক পেসার শাহীন শাহ আফ্রিদিকেও রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।

বাংলাদেশের হিসেবে মাস প্রতি প্রায় উনিশ লক্ষ তেইশ হাজার টাকা পান `এ’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা।পাকিস্তানি তারকা ক্রিকেটার হারিস রউফ, আবরার আহমেদ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা এবং সাদাব খান পারফম্যান্সের ঝলক দেখিয়ে তাঁরাও জায়গা করে নিয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
এশিয়া কাপ স্কোয়াডের বাহিরে থাকা আরেক পেসার নাসিম শাহ রয়েছেন ক্যাটাগরি ‘সি’ তে। তিনি ছাড়াও রয়েছেন আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, নোমান আলি, সাজিদ খান, সাহিবজাদা ফারহান, সৌদ শাকিল।
ক্যাটাগরি ‘ডি’ তে রাখা হয়েছে আহমেদ দানিয়েল, হুসেইন তালাত, খুররাম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।২০২৫-২৬ মৌসুমে বেড়েছে ক্রিকেটারের সংখ্যা। ২৭ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। পারফরম্যান্সের ঝলকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছে অনেক নতুন মুখ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড় ধরনের পরিবর্তন, পাকিস্তান ক্রিকেটর বাস্তব চিত্র তুলে ধরেছে। একসময় পাকিস্তান ক্রিকেটের যারা ভরসার নাম ছিল বাবর, রিজওয়ান ও শাহীনদের মতো তারকারও এখন ‘বি’ ক্যাটাগরিতে নেমে এসেছে। যা পাকিস্তান ক্রিকেটের অস্থিতিশীলতা ফুটিয়ে তুলছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আস্থা হারিয়েছে খেলোয়াড়দের উপর। সেজন্যই ‘এ’ ক্যাটাগরিতে রাখেনি কোন ক্রিকেটার। তবে কি পাকিস্তান ক্রিকেট ডাউনফলের দিকে এগিয়ে যাচ্ছে?










