রিশাদ যেন সোনার খনি!

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার যেন দুষ্প্রাপ্য এক সম্পদ। অনেকবারই বেশ কিছু নাম উঠে এসেছে যদিও ধারাবাহিকতার অভাবে মিলিয়ে গেছেন সবাই। তবে রিশাদ হোসেন স্রোতের বিপরীতে লড়াই করে উঠে আসা এক নাম। যিনি হারিয়ে যেতে নন, দেশের ক্রিকেটে স্পিন বিপ্লব ঘটাতে এসেছেন।

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ১৭ জন স্পিনার ৫০ এর বেশি উইকেট তুলতে পেরেছেন। তাদের মধ্যে রিশাদ একজন, যার অবস্থানটা ১১তম। ৪৮ ম্যাচ খেলে রিশাদ শিকার করেছেন ৬২ উইকেট।

শুধু তাই নয়, ব্যাট হাতে রান তোলার ক্ষেত্রেও তাঁর সামনে আছেন মাত্র ছয়জন। ছক্কা হাঁকানোর দিক থেকেও তিনি আছেন এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে।

সেই সাথে তাঁর স্ট্রাইক রেটটা ১৪৩.৬০, যার অবস্থান তালিকার চার নম্বরে। তার উপরে আছে সুনিল নারিন, রশিদ খান এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মত নাম।
রিশাদের লেগ স্পিন পাশ কাটিয়ে রাখলে, ব্যাট হাতে তাঁর পাওয়ার হিটিং অ্যাবিলিটি যেন এক আশীর্বাদ।

বিপিএল থেকে শুরু করে পিএসএল কিংবা জাতীয় দল, সবখানেই নিজের সক্ষমতার প্রমাণ তিনি দিয়েছেন। কখনো বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে আবার কখনো ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

সব মিলিয়ে রিশাদ যেন বাংলাদেশের ক্রিকেটে এক সোনার খনি। যা আগলে রাখতে পারলে আদতে লাভবান হবে বাংলাদেশই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link