জমজমাট বিপিএলে কোন দলের কোথায় দাঁড়াচ্ছে!

কেউ কেউ প্রত্যাশার বেশি ভালো করছে, কেউ আবার হারতে হারতে পৌঁছেছে পয়েন্ট টেবিলের তলানিতে। এই পর্যন্ত পয়েন্ট টেবিলের কার কি অবস্থান চলুন দেখে নেওয়া যাক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল)  এবারের আসরে মাঠে কতটা উত্তেজনা ছড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ৩৪ ম্যাচের টুর্নামেন্টের মধ্যে ইতোমধ্যেই শেষ হয়েছে ২০টি ম্যাচ। কেউ কেউ প্রত্যাশার বেশি ভালো করছে, কেউ আবার হারতে হারতে পৌঁছেছে পয়েন্ট টেবিলের তলানিতে। এই পর্যন্ত পয়েন্ট টেবিলের কার কি অবস্থান চলুন দেখে নেওয়া যাক।

সিলেট টাইটান্স এই পর্যন্ত সবচেয়ে বেশি, আটটি ম্যাচ খেলেছে। সাতটি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ছয়টি ম্যাচ, আর তাদের পথচলার ধরনও ভিন্ন।

চট্টগ্রাম রয়্যালস আসরজুড়ে আধিপত্য দেখিয়ে যাচ্ছে। সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যেন তাদের দমানোর সাধ্য আপাতত কারো নেই।

পরের অবস্থানটা রংপুর রাইডার্সের। ছয় ম্যাচ খেলে চার জয় বাগিয়ে নিয়েছে তারা। আসরের সবচেয়ে হেভিওয়েট দলের অবস্থানটা যেমন হওয়ার কথা তেমনই আছে বটে। তবে শেষ ম্যাচে খর্ব শক্তির নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারটা তাদের দুর্বলতা সামনে এনেছে।

সর্বোচ্চ সংখ্যক আট ম্যাচ খেলে চার জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স। হাতে আছে গ্রুপ পর্বে মাত্র দুটো ম্যাচ। সুপার ফোরে জায়গাটা পাকাপোক্ত করতে তাদের বাড়তি নজর থাকবে সেই ম্যাচের দিকে।

চার নম্বরের রাজশাহী ওয়ারিয়র্সের অবস্থান। ছয় ম্যাচে তাদেরও জয় সংখ্যা চার। এখনও হাতে বাকী আছে চার ম্যাচ। নিশ্চয় নিজেদের জায়গাটা আরও উপরে নেওয়ার চেষ্টা চালাবে তারা।

পাঁচে ঢাকা ক্যাপিটালস। প্রত্যাশা অনুযায়ী একেবারেই পারফর্ম করতে পারেনি তারা। ছয় ম্যাচে জিতেছে মাত্র দুটোতে। সেই সাথে সুপার ফোরের সম্ভাবনা ফিকে হয়ে এসেছে।

সবার শেষে থাকা নোয়াখালী এক্সপ্রেসের গল্পটা অন্যরকম। সাত ম্যাচে মাত্র একটা জয়, তাও আবার আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে। তাদের জন্য সুপার ফোর এখন অনেকটা আকাশের চাঁদ। যা ছুঁয়ে দেখা অসম্ভব।

ব্যক্তিগত পারফরম্যান্সে আলো কেড়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন, ছয় ইনিংসে ২৫৮ রান করে ব্যাটারদের তালিকায় শীর্ষে তিনি। তারই সতীর্থ শরিফুল ইসলাম ১৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার উপরে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link