ফাইনাল জিতলেই ইতিহাস গড়বে ভারত!

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি কেউ। আয়োজক কোনো দেশই ঘরের মাঠে পায়নি শিরোপার স্বাদ। তিনবার বিশ্বজয়ের টাইটেল কোনো দলের পাশেই নেই। এই নেতিবাচক শব্দগুচ্ছকে এবার চিরতরে মুছে দিতে পারে ভারত। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই যে এই তিন ইতিহাস নিজেদের আলমারিতে সাজিয়ে রাখতে পারবে ভারত।

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি কেউ। আয়োজক কোনো দেশই ঘরের মাঠে পায়নি শিরোপার স্বাদ। তিনবার বিশ্বজয়ের টাইটেল কোনো দলের পাশেই নেই। এই নেতিবাচক শব্দগুচ্ছকে এবার চিরতরে মুছে দিতে পারে ভারত। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই যে এই তিন ইতিহাস নিজেদের আলমারিতে সাজিয়ে রাখতে পারবে ভারত।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বমঞ্চের ফাইনালে পা রেখেছে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড অপেক্ষা করছিল আগে থেকেই। এবার সেই অপেক্ষার অবসান হবে আট মার্চ। এই একটি ম্যাচ জিতলেই ভারত তৈরি করবে ইতিহাস।

নামের পাশে এখনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা লেপ্টে আছে ভারতের। আরও একবার নিজেদের ঘরে শিরোপা রাখার সুযোগ পাচ্ছে তারা। আর এই সুযোগকে বাস্তবে রূপ দিতে পারলেই প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জেতার বিরল কীর্তি গড়বে ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সেটাই হবে এক নতুন সাম্রাজ্যের ঘোষণা।

দ্বিতীয় ইতিহাসটা ঘরের মাঠে বিশ্বজয়ের। ক্রিকেটে ঘরের মাঠে খেলাটা বাড়তি শক্তি জোগায়। গ্যালারির গর্জন, পরিচিত উইকেট, পরিচিত কন্ডিশন—সব মিলিয়ে তৈরি হয় আলাদা এক আবহ। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল নিজেদের মাটিতে এই ট্রফি জিততে পারেনি। এবার সেই অপূর্ণতাও মুছে দেওয়ার সুযোগ ভারতের সামনে। যদি নিজেদের দেশে আয়োজিত আসরে ট্রফি জেতে ভারত, তাহলে তারাই হবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল।

আর তৃতীয় ইতিহাসটা সংখ্যার খাতায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দল তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে পারেনি। ভারত জিতেছে দুবার, ২০০৭ সালে প্রথম আসরে, আর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আরেকটি শিরোপা মানেই হবে তৃতীয় ট্রফি, যা এনে দেবে নতুন এক রেকর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি তখন লিখবে রোহিত-কোহলিদের উত্তরসূরিরা।

অপেক্ষা মাত্র একটি ম্যাচের। পথের কাঁটা কেবল কিউইরা। এই কাঁটা সরিয়ে ফেলতে পারলেই ইতিহাস হবে। যা লিখবে সুরিয়াকুমার যাদবের দল।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link