আইপিএল ইতিহাসের বোলিং রাজমুকুট

টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ যখন ব্যাটারদের পেশ পেশির আস্ফালনে সীমাবদ্ধ হতে বসেছে, ঠিক তখন বল হাতে শিল্পের ছোঁয়ায় রূপকথা লিখছেন গুটি কয়েকজন বোলারই।

​টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ যখন ব্যাটারদের পেশ পেশির আস্ফালনে সীমাবদ্ধ হতে বসেছে, ঠিক তখন বল হাতে শিল্পের ছোঁয়ায় রূপকথা লিখছেন গুটি কয়েকজন বোলারই। তেমনই একজন ভুবনেশ্বর কুমার।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ বার ব্যাটসম্যানকে সাজ ঘরের পথ দেখালেন তিনি। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ তিন উইকেটশিকারি বোলারকে নিয়ে থাকছে খেলা ৭১ এর এই আয়োজন।

  • সুনীল নারিন (১৯৩ উইকেট)

আইপিএলে ১৯১ ম্যাচে ১৯৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় লেগস্পিন জাদুকর সুনীল নারিন।নারিনের বোলিং অ্যাকশন থেকে শুরু করে মিস্ট্রি স্পিন – সবই ব্যাটারদের কাছে এক অমীমাংসিত ধাঁধা। প্রতি ২৫.৮৬ রান প্রতি এক উইকেট শিকার করা এই বোলারের নামের পাশে রয়েছে একটি পাঁচ উইকেট ও সাতটি চার উইকেট শিকারের কীর্তি।

  • ভুবনেশ্বর কুমার (২০২ উইকেট)

চেন্নাইয়ের ব্যাটার আয়ুষ মাত্রেকে যখন প্যাভিলিয়নের পথ দেখালেন, তখন ভুবনেশ্বর কুমার কেবল একটি উইকেটই পাননি, পা রেখেছেন ইতিহাসের এক দুর্লভ আঙিনায়। আইপিএলের ইতিহাসে প্রথম পেস বোলার এবং সামগ্রিকভাবে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ১৯২ ম্যাচে ২৭.২৫ গড়ে তার এই সাফল্য যেন ধৈর্যের এক দীর্ঘ মহাকাব্য।

  • যুজবেন্দ্র চাহাল (২২৪ উইকেট)

​তালিকার শীর্ষস্থানটি অবশ্য এখনও একজনের দখলেই অটুট, তিনি যুজবেন্দ্র চাহাল। ১৭৬ ম্যাচে ২২.৬৮ গড়ে ২২৪টি উইকেট নিয়ে তিনি যেন আইপিএলের সমার্থক হয়ে উঠেছেন। চাহালের লেগস্পিন কেবল বলের ঘূর্ণি নয়, বরং ব্যাটারের মনস্তত্ত্ব নিয়ে খেলার এক অদ্ভুত দক্ষতা। রান দেওয়ার কিপটেমিতে যেমন তিনি পটু, উইকেট শিকারেও তার তূণ সবসময় সচল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link