বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফে নজর গুজরাটের

শেষদিকে রাহুল তেওয়াতিয়ার কার্যকরী ইনিংসে ভর করে গুজরাট যখন চার উইকেটের জয় পায় তখনও তাদের হাতে ২৫ বল বাকি।

শুভমান গিল সাধারণত ইনিংস শুরু করেন দেখেশুনে। কিন্তু, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট চালালেন তরবারির মতো করে। তাঁরই দেখানো পথে হেঁটেছেন জস বাটলার আর রাহুল তেওয়াতিয়ারা। এই সুযোগে বড় ব্যবধানের জয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের প্রস্তুত রাখলো গুজরাট টাইটান্স।

 

আইপিএল মানেই পয়েন্ট টেবিলের লড়াই। গুজরাটও এর বাইরে নয়। ম্যাচের আগে তাদের অবস্থান ছিল পাঁচ নম্বরে। আসরের শেষ দিকে গেলে নেট রানরেটের কারণেই প্লে-অফ থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল। তাই তো অল্প লক্ষ্যের ম্যাচে তাঁরা আক্রমণ চালিয়েছে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার জন্যে।

 

টস হেরে ব্যাঙ্গালুরু ব্যাট করতে নামলে অল্প রান করে ফেরেন জ্যাকব ব্যাথেল। বিরাট কোহলি বড় ইনিংস খেলার আভাস দিলেও কাগিসো রাবাদার কাছে পরাস্ত হয়ে সাজঘররের পথ ধরেন।

দেবদূত পাদ্দিকাল এক প্রান্ত থেকে লড়াইয়ের কিছুটা চেষ্টা করে গেলেও রজত পাতিদার, টিম ডেভিডদের ক্রিজে অল্পক্ষণ থেকেই সাজঘরে ফেরা ব্যাঙ্গালুরুকে বড় লক্ষ্য এনে দিতে পারেনি। শেষ ওভারে অলআউট হওয়ার আগে আরসিবি স্কোরবোর্ডে জমা করে ১৫৫ রান।

 

ঘরের মাঠে ১৫৬ রান তাড়া করতে নেমে ইনিংস বড় করা হয়নি সাই সুদর্শনের। অবশ্য অধিনায়ক শুভমান গিল ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললে লক্ষ্য সহজ হয়ে আসে গুজরাটের পক্ষে।

 

জস বাটলারও ব্যাট চালিয়েছেন তান্ডবের ভঙ্গিতে। ২০০ এর বেশি স্ট্রাইকরেটে করেছেন ৩৯ রান। শেষদিকে রাহুল তেওয়াতিয়ার কার্যকরী ইনিংসে ভর করে গুজরাট যখন চার উইকেটের জয় পায় তখনও তাদের হাতে ২৫ বল বাকি।

শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকলেও বড় ইনিংসের অভাবে লড়াকু সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে আরসিবি। ১৫৬ রান যেন আইপিএলে কেউ গোণায়ই নেয় না। এই কথাই প্রমাণ করে দিয়ে বড় জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link