সবার আগে প্লে-অফে ব্যাঙ্গালুরু!

পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে সবার আগে প্লে-অফে পা রাখল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জানিয়ে গেল, ট্রফি এবারও নিজেদের দখলে রাখতে মরিয়া তারা।

পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে সবার আগে প্লে-অফে পা রাখল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জানিয়ে গেল, ট্রফি এবারও নিজেদের দখলে রাখতে মরিয়া তারা। আর টানা ছয় ম্যাচ হেরে পাঞ্জাবের সামনে এখন শুধুই বিভীষিকা।

পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকেও নিশ্চিত হয়নি প্লে-অফের টিকিট। ব্যাঙ্গালুরুর কাছে তাই জয়ের বিকল্প ছিল না। অন্যদিকে পাঞ্জাব কিংসের কাছেও এই ম্যাচ বাঁচা-মরার লড়াই। যেখানে শেষ হাসিটা হাসল কোহলির ব্যাঙ্গালুরু।

বড় ম্যাচে বড় তারকা রান করবেন, এটাই স্বাভাবিক। তাই তো আগে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর গতিপথ সেট করে দেন স্বয়ং বিরাট কোহলি। ৫৮ রানের ইনিংস খেলে দলকে এনে দেন শক্ত ভিত। যার ওপর দাঁড়িয়ে ভেঙ্কটেশ আইয়ার খেলেন ৭৩ রানের অনবদ্য ইনিংস। আর টিম ডেভিডের ঝড়ের সুবাদে ব্যাঙ্গালুরু তোলে ২২২ রানের পাহাড়।

ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউডদের নিয়ে সাজানো বোলিং লাইনআপের বিপক্ষে দাঁড়িয়ে এই রান তাড়া করা চাট্টিখানি কথা নয়। সেটা বোঝা গেল শুরুতেই। ১৯ রানের মাথায় দুই ওপেনারসহ ফিরে গেছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসের মেরুদণ্ড যে ভেঙে গেছে ওখানেই।

সেখান থেকে মার্কাস স্টয়নিস আর শশাঙ্ক সিং মিলে একটা ব্যর্থ চেষ্টা চালান। শশাঙ্ক ফিফটি তুলে নেন ঠিকই, তবে সেটা কেবলই ব্যবধান কমিয়েছে। শেষমেশ ২৩ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে ব্যাঙ্গালুরু। আর প্রথম দল হিসেবে পা রেখেছে প্লে-অফে।

Share via
Copy link