আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!

আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব রোসারিও-এ অধ্যাপনার কাজ করলেও ম্যাতিয়াস মান্নার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই।

বল পায়ে নিয়ে কখনও মাঠে নামেননি তিনি, কিন্তু, সেই ম্যাতিয়াস মান্নার কারণেই ২০২২ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে আর্জেন্টিনার দলের অ্যানালিস্ট হওয়া মান্না সেবার ফ্রান্সের সাথে মোকাবিলা করার আগে এমন কিছু সিদ্ধান্ত নেন, যা ৩৬ বছরের অপেক্ষার পর শিরোপা এনে দেয় আলবিসেলেস্তেদের ঘরে।

আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব রোসারিও-এ অধ্যাপনার কাজ করলেও ম্যাতিয়াস মান্নার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। খেলার প্রতিভা রক্তে না থাকলেও খেলাটাকে বুঝতেন খুবই ভালো করে। সেই সুবাদে মাত্র ২৪ বছর বয়সেই ট্যাকনিক্যাল কোচের দায়িত্ব পান চিলির। 

নানা ক্লাব দেশ ঘুরে ২০১৯ সালে আর্জেন্টিনার কোচিং প্যানেলে ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দেন মান্না। আর এই ঘটনাই তিন বছর পরে সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় লিওনেল স্কালোনির দলের জন্যে। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে মান্না খেয়াল করেন ফ্রান্স দলের রাইট ব্যাকে দুর্বলতা। আর এই কারণেই স্কালোনিকে বাধ্যে করেন লেফট উইঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলানোর জন্যে।

বাকিটা ইতিহাসই বলা চলে। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ৩৬ মিনিটে দারুণ এক গোল করেছিলেন ডি মারিয়া। নানা অঘটনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গিয়ে জয় পান লিওনেল মেসিরা। দীর্ঘ তিন যুগের অপেক্ষার পর ঘরে তোলেন বিশ্বকাপের শিরোপা। যার পেছনে মান্নার কৃতিত্ব অস্বীকার করা যায় না।

গত সাত বছর ধরে আর্জেন্টিনার ডাগআউটে আছেন মান্না। বিশ্বকাপের পাশাপাশি জিতিয়েছেন দুই বার কোপা আমেরিকা। লিওনেল মেসিদের এই দলকে বানিয়ে তুলেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দলে। নিজের অ্যানালাইসিসের দক্ষতা দিয়ে প্রতিপক্ষের দুর্বলতা নিজের দলের খেলোয়াড়দের কাছে ফাঁস করে দেন এই অ্যানালিস্ট।

কাতার বিশ্বকাপ জেতার পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আর্জেন্টিনা। এই যাত্রায় মাঠে নামা লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজদের খেলাটাই দর্শকের নজরে আসে। কিন্তু, এদের দুরন্ত পারফরম্যান্সের পেছনে ম্যাতিয়াস মান্নাদের অবদানের কথা সামনে আসে না। মান্নারা বরং কাজ করে যান নীরবে, নিভৃতে।  

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link