অবশেষে মুখ খুললেন কোচ লিওনেল স্কালোনি

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক এখন ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের পর থেকেই এমন আলোচনা ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বজুড়ে। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক এখন ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের পর থেকেই এমন আলোচনা ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বজুড়ে। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকেই আর্জেন্টিনার সাফল্য মেনে নিতে পারেন না। আর সেখান থেকেই এমন অভিযোগের জন্ম হয়।

মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর ভিএআর ও রেফারিং নিয়ে সমালোচনা শুরু হয়। মিসরের ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এসব সমালোচনার জবাবে স্কালোনি বলেন, “১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল আর্জেন্টিনা বিশেষ সুবিধা পেয়েছে। তাই এসব গুঞ্জন আমাদের জন্য নতুন নয়। প্রতিপক্ষের অনেকেই চায় না আমরা জিতি, এটাই স্বাভাবিক।”

ভিএআর বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ শুরুর আগেই রেফারিদের নিয়মকানুন স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার ভাষায়, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো অনেক বড় করে দেখা হয়। আধুনিক ফুটবলে পক্ষপাতিত্বের সুযোগ খুবই কম।”

সংবাদ সম্মেলনে মেসির পেনাল্টি মিস নিয়েও প্রশ্ন করা হয়। তবে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন, “লিও যদি পেনাল্টি নিতে চায়, তাহলে সেই নেবে। সিদ্ধান্তটা তারই।”

৩৯ বছর বয়সী মেসির ফিটনেস নিয়েও কোনো উদ্বেগ দেখছেন না আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, “লিও এখনও আগের মতোই দৌড়ায়। পার্থক্য হলো, এখন তার প্রতিটি মুভমেন্ট আরও কার্যকর।”

কোয়ার্টার ফাইনালের আগে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট স্কালোনি। তার বিশ্বাস, আগের দুই ম্যাচের মতো খেলতে পারলে সুইজারল্যান্ডের বিপক্ষেও কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

 

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link