শেষ মুহুর্তের গোলে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড!

প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ক্রাভেন কটেজে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যাম। ম্যাচের শেষ সময় পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা।

​প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ক্রাভেন কটেজে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যাম। ম্যাচের শেষ সময় পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা।

ফুলহ্যাম নিজেদের মাঠে শুরু থেকেই একটি সুনির্দিষ্ট মিড ব্লক ফরমেশনে খেলা শুরু করে। ম্যানচেস্টার ইউনাইটেডকে বল পজেশন রাখার সুযোগ দিয়ে তারা মূলত নিজেদের অর্ধ রক্ষণাত্মকভাবে সামলানো এবং দ্রুত কাউন্টার অ্যাটাক করার কৌশল বেছে নেয়।

বিশেষ করে দুই উইং ব্যবহার করে তারা বারবার ইউনাইটেডের রক্ষণে চাপ সৃষ্টি করে। এই টানা চাপের মুখেই ৬৩ মিনিটে ভুল করে বসেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক ফুলহ্যাম।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বল পজেশনে এগিয়ে থাকলেও ম্যাচের বড় অংশজুড়ে ফুলহ্যামের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খায়। মাঝমাঠ থেকে আক্রমণ শানানোর ক্ষেত্রে ধীরগতির কারণে ফুলহ্যাম সহজেই নিজেদের রক্ষণ সংগঠিত করার সময় পেয়ে যাচ্ছিল।

তবে এক গোলে পিছিয়ে পড়ার পর ইউনাইটেড আক্রমণে চাপ কয়েকগুণ বাড়িয়ে দেয়। উইং দিয়ে ওভারল্যাপিং রান এবং বক্সে আক্রমণাত্মক ফুটবলারদের উপস্থিতি বাড়ানোর কৌশল কাজে দেয়। ম্যাচের ৮৯ মিনিটে সেই লাগাতার আক্রমণের সুযোগ নিয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান ম্যাথুস কুনহা।

​সামগ্রিকভাবে ফুলহ্যাম নিজেদের ট্যাকটিক্যাল পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ সময় ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও শেষ মুহূর্তে এসে মনোযোগ ধরে রাখতে পারেনি। অন্যদিকে ইউনাইটেডের এই পারফরম্যান্স মাঝমাঠে গতির অভাব প্রকাশ করলেও, শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাদের আরও একবার পয়েন্ট এনে দিল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link