নেপালের মাঠ মাতাবেন এবার চার বাংলাদেশি

হিমালয়ের কোলে আবার জমে উঠছে ক্রিকেটের আসর। ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এনপিএলের তৃতীয় মৌসুম, চলবে ২১ নভেম্বর পর্যন্ত, মূল ভেন্যু কাঠমান্ডুর কীর্তিপুর। আর এবার সেখানে বাংলাদেশের প্রতিনিধি একজন দুজন নন, পুরো চারজন! সাকিব আল হাসান, আকবর আলী , আরিফুল ইসলাম ও জিসান আলম।

হিমালয়ের কোলে আবার জমে উঠছে ক্রিকেটের আসর। ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এনপিএলের তৃতীয় মৌসুম, চলবে ২১ নভেম্বর পর্যন্ত, মূল ভেন্যু কাঠমান্ডুর কীর্তিপুর। আর এবার সেখানে বাংলাদেশের প্রতিনিধি একজন দুজন নন, পুরো চারজন! সাকিব আল হাসান, আকবর আলী , আরিফুল ইসলাম ও জিসান আলম।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সাকিবকে সরাসরি দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। ড্রেসিংরুমে তাঁর থাকাটা দলের মনোবল বাড়াবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

কর্নালি ইয়াকসের জার্সিতে দেখা যাবে আকবর ও আরিফুলকে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবরের এটাই প্রথম বিদেশি লিগ। টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ হাজারের বেশি রান আছে এই উইকেটকিপার-ব্যাটারের, ২০২১ সাল থেকে বিপিএলে খেলেছেন পাঁচ দলের হয়ে, আর ২০২৫-২৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

আরিফুলেরও দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এটি। টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে সাত ম্যাচে ২১৯ রান করে নজর কেড়েছেন তিনি, গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে চার ম্যাচে করেছেন ৭৬ রান। টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৪২৭, আছে দুটি অর্ধশতকও।

একসময় বিদেশি লিগে বাংলাদেশি ব্যাটারদের দল পাওয়াই ছিল কঠিন, বোলাররা সুযোগ পেতেন কালেভদ্রে। সেই ছবিটা এখন অনেকটাই বদলে গেছে, প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই দেখা মেলে বাংলাদেশিদের। এবার নেপালে চারজনের তিনজনই আবার ব্যাটার, যাঁদের একজন সরাসরি চুক্তিতে, ফ্র্যাঞ্চাইজিগুলো এখন বাংলাদেশি ক্রিকেটারদের ওপর ভরসা রাখছে, আর সেই গ্রহণযোগ্যতা যে বাড়ছে, নেপালের এই চারজনের দল পাওয়াটা তারই একটা প্রমাণ।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link