হোয়াইটওয়াশের ক্ষত কাটিয়ে ওয়ানডে সিরিজে বাংলাদেশ!

লিটন দাসের নেতৃত্বে দল নামবে পহেলা ডিসেম্বর ইস্ট লন্ডনে, এরপর চার ডিসেম্বর কেবেহায় আর সাত ডিসেম্বর কেপটাউনে। তিনটা ম্যাচ হয়তো সিরিজের হিসাবেই শেষ হবে, কিন্তু বাংলাদেশের জন্য এর ওজন আরও বেশি। এই পিচ, এই কন্ডিশন আর এই চাপের সঙ্গে এক বছর আগেই পরিচয় সেরে নেওয়ার সুযোগ। সেটা কাজে লাগাতে পারলে বিশ্বকাপের পথটা কিছুটা হলেও সহজ হবে, আর না পারলে আরও একবার ধুঁকতে হবে বিশ্বকাপের আসরে।! 

এক বছর পর যে মাঠে বিশ্বকাপ খেলতে নামতে হবে, তার আগাম মহড়াটাই এবার দিতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়, আর সেখানেই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানের হোয়াইটওয়াশ হয়ে এখন ওয়ানডের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষত এখনো তাজা, অথচ সামনে ফিরে দাঁড়ানোর সময় খুব কম।

সমস্যাগুলো লুকিয়ে রাখার উপায়ও নেই। টেস্টে ব্যাটিং ভেঙে পড়েছে বারবার, দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে আর আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে। তার আগের সিরিজেও জিম্বাবুয়ের কাছে হার। ওয়ানডেতে দল ভালো খেলছে, এই কথাটা তাই শুনতে যতটা সহজ, মেলানো ততটাই কঠিন।

এই ভাঙাচোরা দলে আশার একটা নাম আবার ফিরেছে। সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে এসেছেন ইয়াসির আলী চৌধুরী।খেলছিলেন রাইজিং স্টার্স এশিয়া কাপ,স্শেকোয়াডে ডাক পেয়ে সরাসরি গিয়েছেন দক্ষিন আফ্রিকা, শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের মার্চে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে। অথচ দক্ষিণ আফ্রিকার মাটির সঙ্গে তাঁর স্মৃতি মিষ্টি। ২০২২ সালে সেঞ্চুরিয়নে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে দলকে তিনশ ছাড়াতে সাহায্য করেছিলেন, আর সেই সিরিজেই প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ইয়াসির তাই অতীত নিয়ে বেশি ভাবতে চান না। বলেছেন, “যেটা চলে গেছে, চলে গেছে। এখন সামনে ওয়ানডে সিরিজ।” বিশ্বকাপ নিয়েও এত দূরের ভাবনা এখন তাঁর মাথায় নেই, মনোযোগ শুধু সামনের সিরিজে।

লিটন দাসের নেতৃত্বে দল নামবে পহেলা ডিসেম্বর ইস্ট লন্ডনে, এরপর চার ডিসেম্বর কেবেহায় আর সাত ডিসেম্বর কেপটাউনে। তিনটা ম্যাচ হয়তো সিরিজের হিসাবেই শেষ হবে, কিন্তু বাংলাদেশের জন্য এর ওজন আরও বেশি। এই পিচ, এই কন্ডিশন আর এই চাপের সঙ্গে এক বছর আগেই পরিচয় সেরে নেওয়ার সুযোগ। সেটা কাজে লাগাতে পারলে বিশ্বকাপের পথটা কিছুটা হলেও সহজ হবে, আর না পারলে আরও একবার ধুঁকতে হবে বিশ্বকাপের আসরে।!

Share via
Copy link