আবারো মাশরাফি করোনা পজিটিভ

মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থা উন্নতির পথেই আছে। যদিও, আবারো তিনি করোনা ভাইরাসের পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন।

গেল ২০ জুন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ১৪ দিন বাদে আবারো পরীক্ষা করোনা হয়েছে। এবং এই পরীক্ষাতেও তিনি ‘পজিটিভ’ এসেছেন।

তবে, নড়াইল দুই আসনের এই সংসদ সদস্যের শরীর এখন ভাল। জ্বর বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা তাঁর নেই।

এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছেন তিনি। দু’বার তাকে ঢাকা থেকে আসতে হয়েছিল নড়াইলে। তাঁর চিকিৎসার দিকটা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ।

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link