আর্জেন্টিনার সামনে অগ্নিপরীক্ষা!

ইনজুরির চোখরাঙানি আর প্রথম প্রতিপক্ষ আলজেরিয়ার সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম মিলিয়ে কোচ লিওনেল স্কালোনির শিবিরের কপালে এখন চিন্তার ভাঁজ।

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। অথচ বিশ্বমঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যাত্রা শুরুর আগেই নানা দুঃশ্চিন্তা উঁকি দিতে শুরু করেছে দর্শকদের মনে। ইনজুরির চোখরাঙানি আর প্রথম প্রতিপক্ষ আলজেরিয়ার সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম মিলিয়ে কোচ লিওনেল স্কালোনির শিবিরের কপালে এখন চিন্তার ভাঁজ।

আর কয়েকদিন পরই মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পায়ে বলের জাদু দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও লিওনেল মেসির দলের শুরুর একাদশ নিয়ে কাটছে না ধোঁয়াশা। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছোটখাটো ইনজুরিতে ভুগছেন, যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। প্রথম ম্যাচের আগে এই চোটের মিছিল কোচ লিওনেল স্কালোনির জন্য এক বড় মাথাব্যথার কারণ।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেসিকে ছাড়াও আর্জেন্টিনার ইনজুরি আক্রান্তদের তালিকা দেখলে ভয় পাবনে যেকোনো ভক্তই। গ্লাভস হাতে গোলের প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ  ফ্র্যাকচারের কারণে বিশ্রাম নিচ্ছেন দুই প্রস্তুতি ম্যাচ থেকে। তরুণ নিকো পাজ আর নিকোলাস গঞ্জালেসরাও চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। 

ইনজুরির চেয়েও আর্জেন্টিনার জন্য বড় চিন্তার কারণ হয়ে গেছে স্বয়ং আলজেরিয়া দলটাই। বিশ্বকাপের আগে নিজেদের প্রীতি ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে তারা। এর আগে গত মার্চে গুয়াতেমালাকে ৭-০ গোলে ওড়ানোর পাশাপাশি উরুগুয়েকেও থমকে দিয়েছিল আফ্রিকান এই দলটি।

তবে অতীত থেকে নিশ্চয়ই শিক্ষা নিবে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই স্তব্ধ করে দেওয়া হারের ক্ষত তারা ভুলে যায়নি। লিওনেল মেসি ও তাঁর দল এবার যে কোনোভাবেই আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার ভুলটি করতে চাইবে না, তা বলাই বাহুল্য।

গ্রুপ পর্বের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়াও ফর্মে আছে, ফলে আলবিসেলেস্তেদের জন্য এবারের বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশনটি শুরু থেকেই হতে যাচ্ছে এক অগ্নিপরীক্ষা। কাতার বিশ্বকাপের মতো এবারও মেসিরা নতুন রূপকথা লিখত্তে পারেন কিনা সেই অপেক্ষাতেই থাকবে বিশ্বের নানা প্রান্তের দর্শকেরা। 

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link