মহসিন নাকভিকে ছাড়াই এশিয়ান গেমসের ফাইনাল!

এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের সোনা জিতে নেওয়ার। সেই সঙ্গে শঙ্কা ছিল, মহসিন নাকভি যদি আরও একবার আসেন, ভারত কি স্বর্ণপদক না নিয়েই দেশে ফিরবে? তবে সব শঙ্কার অবসান ঘটেছে। এই ম্যাচ দেখতে মাঠে আসবেন না নাকভি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে জাপানের নাগোয়ায় ফাইনালস ডেতে উপস্থিত থাকতে পারবেন না নাকভি। খবরটি হয়তো সাধারণ কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই থেকে যেতে পারত। কিন্তু সাম্প্রতিক সময়ের ভারত-পাকিস্তান ক্রিকেটের গল্পটা যে আর শুধু ক্রিকেটের মধ্যে আটকে নেই!

গত বছর এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হাতে নেওয়ার মুহূর্তে তৈরি হয়েছিল অদ্ভুত এক দৃশ্য। মঞ্চে ছিলেন নাকভি। কিন্তু ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। সেই দৃশ্যের রেশ কাটতে না কাটতেই চলতি বছরের নারী এশিয়া কাপেও প্রায় একই গল্প। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় নারী দলও নাকভির হাত থেকে ট্রফি নেয়নি। ফলে এবার এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ফাইনাল নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, নাকভি যদি থাকেন, তাহলে পদক দেওয়ার সময় কী হবে?

সেই প্রশ্নের উত্তর অবশ্য ম্যাচের আগেই মিলল। অর্থাৎ, ভারত-পাকিস্তানের মহারণে বাইশ গজে থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু মঞ্চের বাইরে সাম্প্রতিক সময়ের আলোচিত সেই চরিত্রটি থাকছেন না। তাই তো আর কোনো নাটক এবার আর দেখা যাবে না পদক বিতরণ নিয়ে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link