নেটের ভেতর তখন ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মগ্ন তিনি। আর নেটের বাইরে দাঁড়িয়ে খেয়াল করে দেখছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরে আসার গল্পটা মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে ভাল আর কেই বা জানেন।
ঠিক মাহমুদউল্লাহ রিয়াদের মতই নতুন একটা সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুয়ারে এশিয়ান গেমস ক্রিকেট, ২৯ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর।
৫০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যারিয়ারটা অবশ্য আসার গল্প শোনায় না শান্তকে। প্রায় এক হাজারের মত রান আর চারটি হাফ সেঞ্চুরি করলেও সেখানে স্ট্রাইক রেট ১০৯.০৬। ওয়ানডে ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেট – দুই ফরম্যাটেই শান্ত এই মুহূর্তে বাংলাদেশের অবিসংবাদিত সেরা ব্যাটার। কিন্তু, ফরম্যাট যখন বিশ ওভারের তখনই যেন কি হয়ে যায় টেস্ট অধিনায়কের।

এমনকি খোদ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি বিস্তর রান করলেও স্ট্রাইক রেট ১১৬.৫২। জাপানের অজানা কন্ডিশন, ভিন্নধর্মী উইকেটে শান্ত নিশ্চয়ই সেই অচলায়তন ভাঙতেই চাইবেন। চাইবেন সব বাঁধা কাটিয়ে নিজেকে দলের হয়ে উজার করে দিতে, চাইবেন টপ অর্ডারে ভরসা যোগাতে।
বাদ পড়ে ফিরে আসার এমনই এক লড়াই নিজে এক সময় লড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজকাল এইচপি দলের ব্যাটিং কোচ বনে যাওয়া রিয়াদ নিজের অভিজ্ঞতাই যেন বাতলে দিলেন শান্তকে। মিরপুর নেটের আড্ডায় শান্তকে কে কিছুটা হলেও তাতিয়ে দিতে পারলেন রিয়াদ
২০২৩ ওয়ানডে বিশ্বকাপটা মাহমুদউল্লাহ রিয়াদের যেমন খেলারই কথা ছিল না, তেমনি শান্তরও টি-টোয়েন্টি দলে ফেরার কথা ছিল না। কিন্তু, ঠিক রিয়াদের মতই ফিরেছেন শান্ত। রিয়াদ ফিরে এসে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন। যদিও দলের জন্য কাঙ্খিত জয় আনতে পারেননি।

শান্ত নিশ্চয়ই সেই ট্র্যাজেডি চাইবেন না। চাইবেন ব্যাটের রান আসার সাথে সাথে দলের জয়টাও নিশ্চিত করতে। আর প্রসঙ্গ যখন আত্মবিশ্বাসের, সেই প্রশ্নে শান্ত অন্য যে কারও চেয়ে এগিয়েই থাকবেন সব সময়।










