হ্যাজলউডকে ভুলে যাওয়া পাপ!

নিজের শেষ ওভারে অভিষেক পোরেলের স্টাম্প ভেঙে দিল্লিকে যখন অলআউট করেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১২ রানে চার উইকেট।

কথা ছিল জশ হ্যাজেলউড ফিরে আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলিং লাইনআপের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তিনি এসেছেন, আরসিবির বোলিংয়ে প্রাণ ফিরেছে। যার সামনে ধসে পড়েছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার।
প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে। এরপর ফিরে আসলেও তাঁকে নিয়ে যে আশা করেছিল আরসিবি, সেটা পাওয়া যাচ্ছিল না। চার ম্যাচের অপেক্ষার পর নিজের চিরচেনা বিধ্বংসী রূপ দেখালেন দিল্লির বিরুদ্ধে।
টস জিতে দল বল করার সিদ্ধান্ত নিলে দ্বিতীয় ওভারে দিল্লির ব্যাটারদের মোকাবিলা করার সুযোগ আসে হ্যাজলউডের সামনে। প্রথম বলেই সাজঘরের পথ দেখান আগের ম্যাচে দেড়শো হাঁকানো লোকেশ রাহুলকে। পরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সামির রিজভী।

নিজের প্রথম ওভারে পাঁচ রান দেওয়ার পর আবার চতুর্থ ওভারে বল হাতে নেন এই অজি দীর্ঘদেহি। টানা চার বল ডট দিয়ে চাপে ফেলেন নিতীশ রানাকে। এমন অবস্থায় পঞ্চম বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরান দিল্লির এই ব্যাটারকে।
দিল্লির শিবিরে আরও ভয় জোগাতে হ্যাজলউড আবার আসেন পাওয়ারপ্লের শেষ ওভারে। এবার উইকেট না পেলেও হজম করেন মাত্র দুই রান। নিজের শেষ ওভারে অভিষেক পোরেলের স্টাম্প ভেঙে দিল্লিকে যখন অলআউট করেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১২ রানে চার উইকেট।
তিনি কতটা ভয়ংকর হতে পারেন সেই ধারণা সকলেরই আছে। তবে, শুরুর চার ম্যাচে চার উইকেটের শিকারে দর্শকেরা কিছুটা যেন ভুলতে শুরু করেছিল হ্যাজলউডকে। তাই তো, পরাক্রমীরূপে ফিরে এসে জস রেজিনাল্ড হ্যাজলউড বললেন, নামটা ভুলে যেও না।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link