গুরুদায়িত্ব জেসির কাঁধে!

শ্রীলঙ্কা আর পাকিস্তানের সেমিফাইনাল মহারণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করছেন জেসি। দেশের ক্রিকেটের জন্য দৃশ্যটা নিঃসন্দেহে গর্বের।

ক্রিকেটের বাইশ গজে যখন দুই দলের লড়াই হয়, তখন আলোটা সাধারণত পড়ে ব্যাটার-বোলারদের ওপর। কে কত রান করলেন, কে কত উইকেট নিলেন, কার ব্যাটে উঠল ঝড়, এসব নিয়েই তৈরি হয় ম্যাচের গল্প। কিন্তু সেই গল্পের একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কথা কতটা আসে? অথচ তাদের একটি সিদ্ধান্তই কখনো বদলে দিতে পারে পুরো ম্যাচের গতিপথ। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটাই নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।

শ্রীলঙ্কা আর পাকিস্তানের সেমিফাইনাল মহারণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করছেন জেসি। দেশের ক্রিকেটের জন্য দৃশ্যটা নিঃসন্দেহে গর্বের। একটা সময় বাংলাদেশের নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন তিনি, আর এখন আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে দাঁড়িয়ে অন্যদের ক্রিকেটের নিয়ন্ত্রণ করছেন।

 

শুধু এই ম্যাচ নয়, এর আগে পাকিস্তান-থাইল্যান্ড ম্যাচেও দেখা গেছে তাঁকে। এমনকি ভারত-পাকিস্তানের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই ম্যাচেই পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয় জেসিসহ অন-ফিল্ড আম্পায়ারদের পক্ষ থেকে।

বাংলাদেশের ক্রিকেটে নারী আম্পায়ার হিসেবে জেসির উত্থানও কম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিয়ে তিনি এখন আইসিসির এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেলের নিয়মিত সদস্য। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল প্যানেলেও ছিলেন তিনি। আর ২০২৬ সালে এসে আরও বড় স্বীকৃতি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের জন্যও তাঁকে বেছে নেয় আইসিসি।

 

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link