জোহরান মামদানির ক্রিকেটীয় অধ্যায়!

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। রাজনীতির মাঠে নামার অনেক আগেই অবশ্য ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে নেমেছেন তিনি। তাই তো নতুন মেয়রের পরিচয় কেবল রাজনৈতিক নয়, নামের পাশে আছে অজানা ক্রীড়া অধ্যায়ও।

উগান্ডার স্থানীয় ক্রিকেট লিগে একসময় ব্যাট হাতে ঝড় তুলেছেন মামদানি। এমন তথ্য দিয়েছে ‘ক্রিকেট উগান্ডা’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করে তারা, সেখানে দেখা যায় সাতজন তরুণ খেলোয়াড়কে, যেখানে কলার উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মামদানিকে।

সেই ছবির ক্যাপশনে লেখা, ‘হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে ছক্কার পর ছক্কা মেরেছেন স্থানীয় লিগে।’

মূহুর্তেই তা নজরে আসে সবার, যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্টিং নিউজ’-এর তথ্য অনুসারে, মামদানির বাবা মাহমুদ মামদানি এবং মা মীরা নায়ারের পরিচয় এই উগাণ্ডাতেই। এরপর ওখানে মামদানির শৈশবের কিছু সময় কেটেছে। এরপর সাত বছর বয়সে তাঁরা পাড়ি জমান নিউইয়র্কে।

তবে মামদানির ক্রিকেটপ্রীতি নতুন নয়। স্কুল জীবন থেকে ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল তাঁর। সুযোগ পেলেই ব্যাট-বল হাতে নেমে যেতেন মাঠে। নিজেও স্বীকার করেছেন, ক্রিকেট থেকে শেখা অনেক কিছুই জীবনের বাইশ গজে কাজে লেগেছে।

Share via
Copy link