নাহিদ রানা, স্পিডস্টার ফ্রম বাংলাদেশ

ঠিক আগের পাকিস্তান সিরিজেও নেন আট উইকেট। বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের পতাকাটা এখন তাঁরই হাতে। সেদিন হয়ত খুব দূরে নয়, যেদিন বিশ্বের সেরা স্পিডস্টারদের সাথে উচ্চারিত হবে এই নাহিদ রানার নাম।

১৫ বছর আগে যদি কেউ বলতেন, এই বাংলাদেশ একদিন ফাস্ট বোলারদের দেশ হবে? এমন অদ্ভুত প্রশ্নও কেউ করতে পারে অনুমান করে প্রশ্নদাতার কাণ্ডজ্ঞানের দিকে আঙুল উঠত নি:সন্দেহে।

তবে, আক্ষরিক অর্থেই এই বাংলাদেশ এখন ফাস্ট বোলারদের অবাধ চারণভূমি। আর সেই মিছিলের নায়ক এখন নাহিদ রানা। টানা দুইটা সিরিজে বাংলাদেশের সেরা বোলার, দুই দল মিলিয়ে সেরা বোলার অতি অবশ্যই এই নাহিদ রানা।

অথচ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও ওয়ানডেতে তিনি নিয়মিত খেলতেন না। খেললেন, পেয়ে গেলেন রঙিন পোশাকে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

সেই ধারাবাহিকতা থাকল নিউজিল্যান্ডের বিপক্ষেও। দ্বিতীয় ওয়ানডেতে আবারও নিলেন পাঁচ উইকেট। মাঝে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফরম করে বুঝিয়ে এসেছেন, তিনি এখন নেক্সট লেভেলের জন্য তৈরি।

ধারাবাহিকতা থাকল শেষ ওয়ানডেতেও। ১০ ওভারে স্পেল শেষ করেন দুই উইকেট নিয়ে, ৩৭ রান হজম করে। জরুরী দু’টি ব্রেক থ্রু এনে দিয়েছেন, যোগ্য সঙ্গ দিয়ে গেছেন মুস্তাফিজুর রহমানকে।

পুরো সিরিজজুড়ে নাহিদ রানা নিয়েছেন আট উইকেট। ঠিক আগের পাকিস্তান সিরিজেও নেন আট উইকেট। বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের পতাকাটা এখন তাঁরই হাতে। সেদিন হয়ত খুব দূরে নয়, যেদিন বিশ্বের সেরা স্পিডস্টারদের সাথে উচ্চারিত হবে এই নাহিদ রানার নাম।

Share via
Copy link