ঘরোয়াতেও কোহলির ব্যাটে চিরচেনা সুর!

রোহিত শর্মার তান্ডবের দিনে বিরাট কোহলিও পেয়েছেন শতকের দেখা। ১৫ বছর পর লিস্ট 'এ' ক্রিকেটে ফিরেই রাজা দেখিয়ে দিলেন, তিনি যেখানেই যান মঞ্চটা তাঁরই। ১০১ বলে ১৩১ রানের ইনিংসটা যেন তাদের উদ্দেশ্যে আরও একবার জবাব দিল, যারা বলেছিল কোহলিদের সময় শেষ।

রোহিত শর্মার তান্ডবের দিনে বিরাট কোহলিও পেয়েছেন শতকের দেখা। ১৫ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই রাজা দেখিয়ে দিলেন, তিনি যেখানেই যান মঞ্চটা তাঁরই। ১০১ বলে ১৩১ রানের ইনিংসটা যেন তাদের উদ্দেশ্যে আরও একবার জবাব দিল, যারা বলেছিল কোহলিদের সময় শেষ।

আন্ধ্রার বিপক্ষে ম্যাচ, দিল্লির হয়ে খেলা কোহলির জন্য মঞ্চটা প্রস্তুত ছিল। দিল্লির জন্য লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছিল ২৯৯। চেজ করতে হবে দিল্লিকে, অবশ্য ভয় কি, চেজ মাস্টার তো আছেনই।

ব্যাট হাতে রাজা নামলেন, যখন সূর্যের সব আলো যেন কুর্নিশ জানালো তাঁকে, জানিয়ে দিল দিনটা কোহলিরই। ব্যাট হাতে আর পাঁচটা সাধারণ দিনের মতো কোহলি ছুঁটলেন। বিজয় হাজারে ট্রফিতে শেষ কবে এমন সৌন্দর্যের আঁকিবুঁকি হয়েছে তা অনেকেই হয়তো ভুলে গিয়েছিলেন।

একেকটা শটে মুগ্ধতা ছড়ালেন, সিঙ্গেলস, ডাবলসের ব্যস্ত থাকলেন পুরোটা সময়। যেন ২০১০ সাল ফিরে গেছেন কোহলি, যেন সেই পুরনো ভায়োলিনের সুর মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে সবাই।

শতক এলো, বিরাট উঁচিয়ে ধরলেন তাঁর বিরাট ব্যাট। এরপরই চলল তাঁর শো, দ্য কিং শো। শেষমেষ থামলেন ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে। ১৪ চার আর তিন ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৩০। সেই সাথে নাম লিখিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীনের পর ১৬০০০ রানের মাইলফলক ছুঁইয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে।

বিরাট কোহলিরা এমনই, যতবারই গল্পের পাতা থেকে তাঁদের বাদ দিতে চাইবেন, তারা উপন্যাস হয়ে ফিরে আসবে। সব সমালোচনা, উপেক্ষা, অবহেলার জবাব তাঁরা ব্যাট হাতে দেবে। প্রতিপক্ষ সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্যই তা কোহলিদের জন্য। সেটা মাঠের খেলায় হোক, কিংবা বাইরে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link